Uncategorizedঅন্যান্যআইন – আদালতজাতীয়সংস্কৃতি

জামিনে মুক্তি পেলেন ধর্মীয় বক্তা মুফতি আমির হামজা।

 

মো: লিটন উজ্জামান:

গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন মুফতি আমির হামজা। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা।

এ সময় তিনি বলেন, ‘গত বুধবার আমরা মাওলানা আমির হামজার জামিনের কাগজপত্র পাই। পরে আমরা কারাবিধি অনুযায়ী যাচাই করি। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।’

তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের রাজধানীর দারুস সালাম থানায় ও শের-এ বাংলা থানা নগর থানায় পৃথক দুটি মামলা রয়েছে। তিনি গত ২০২১ সালের ৩১ মে থেকে এ কারাগারে বন্দী ছিলেন। দুটি মামলাতেই তিনি জামিন পেয়েছেন।

উল্লেখ্য, ধর্মীয় ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে ২০২১ সালের ২৪ মে, সন্ত্রাসবিরোধী একটি মামলায় গ্রেফতার দেখানো হয় মুফতি আমির হামজাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button