Uncategorizedঅন্যান্যজাতীয়রাজনীতিসংস্কৃতি
dailyaporadhprokashজুন ২৬, ২০২৪
সারিয়াকান্দি পৌরসভার বাজেট ঘোষণা


বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সারিয়াকান্দি পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালে পৌর ভবনের হলরুমে এ বাজেট ঘোষণা করেন মেয়র মতিউর রহমান মতি। বাজেট ঘোষণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, বগুড়া জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজী, বণিক সমিতির সভাপতি জহুরুল ইসলাম বাদশা, প্রধান শিক্ষক জাকিউল আলম ডুয়েল, সাংবাদিক আমিনুল ইসলাম হিরু, কাউন্সিলর মামুনুর রশীদ, বজলুর রশিদ, মাহমুদুল হাসান মুনজু, সিতাবুল ইসলাম, মিলন প্রাং, ফজলুল করিম রাবু, রনি, সাবেক কাউন্সিলর খাজা নাজিমুদ্দিন, যমুনা থিয়েটারের সভাপতি খায়রুল আলম প্রমুখ।




Daily Aporadh Prokash