Uncategorizedঅপরাধআইন – আদালত

কুষ্টিয়াতে ছেলের মৃত্যু সংবাদ শুনে পিতার মৃত্যু

কুষ্টিয়া জেলা প্রতিনিধি,

কুষ্টিয়া, কুষ্টিয়া ছেঁউড়িয়ায় মন্ডলপাড়া : ছেলের মরদেহ দেখে দুই ঘণ্টা পর মারা গেলেন😭 বাবা ও এলাকায় শোকের ছায়া। 😭

কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই ঘণ্টা পর মারা গেলেন বাবা ও।
কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকায় এঘটনা ঘটেছে।

মৃতরা হলেন- উপজেলা ছেঁউড়িয়া মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা মৃত হারান মন্ডলের ছেলে কাবিল (৭০) এবং কাবিলের ছেলে আবিদুল (৪৫)।

জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাসায় অসুস্থ হন ছেলে আবিদুল। পরে আবিদুলের ছেলে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। কিছুক্ষণ পরে আবিদুলের অবস্থা খারাপ হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ছেলের মৃত্যুর সংবাদ শুনে পিতা কাবিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যু বরণ করেন।

এদিকে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button