সাভারে বলিয়াপুর রাস্তার নর্দমা নির্মাণ কাজে অসুবিধায় ইউনিয়ন ভূমি অফিস


বিশেষ প্রতিনিধি মোঃ ইমরান মোল্লা :
ঢাকা জেলায় সাভার বলিয়াপুরে রাস্তার নর্দমা নির্মাণকাজের জন্য অসুবিধায় রয়েছেন ইউনিয়ন ভূমি অফিস। আমিনবাজার ইউনিয়ন ভূমি অফিসের প্রবেশের পথ মাএ একটি, তাও দীর্ঘদিন ধরে কাজের অবহেলার জন্য ভূমি অফিসে প্রবেশের পথে বিঘন্ন সৃষ্টি হচ্ছে। ছোট _ বড় সবাই ভূমি অফিসে প্রতি নিয়ত ই চলাফেরা করে,তবে রাস্তা ভালো না থাকার কারণে, যে কোনো মূহুর্ত্তের মধ্যে দূর্ঘটনার স্বীকার হতে হয় জন সাধারণের। রাস্তা নির্মাণে ইঞ্জিনিয়ার বাংলাদেশ ক্রাইম সংবাদ কে জানান, রাস্তা নির্মাণ কাজে এতে আমার তেমন কোনো ভূমিকা নেই। তিনি আরো বলেন, উপরের মহল থেকে যেভাবে আমাকে অর্ডার করবে আমি সেই ভাবে রাস্তার ড্রেনের কার্য পরিচালনা করিবো। ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মহা সড়কের পাশে নর্দমার পানি নিস্কাশনের জন্য ড্রেন তৈরির দীর্ঘদিন ধরে কার্যক্রম চলছে। কাজের অবহেলা, অনা বৃষ্টি, কাচা রাস্তা ঘাট,যেনো সব কিছু মিলে রয়েছে এক করুন দৃশ্য। ইউনিয়ন ভূমি অফিস কর্মরত অফিসারগণ জানান, ড্রেন তৈরির জন্য এক গাড়ি ইট প্রদান করেন।তা সত্যেও রাস্তার নর্দমা নির্মাণকাজে ভূমি অফিসের যাতায়তের জন্য কিছু ঢালাই বা শক্ত জাতীয় মাচালের ব্যবস্থা করতে বললে, তাও তারা তৈরি করে দিতে রাজি হয় না। এক কথায় সর্ব পরি ভাবে বলা যায়, রাস্তার ড্রেন বা নর্দমার জন্য চরম বিপর্যয়ে রয়েছে ইউনিয়ন ভূমি অফিস। বলিয়াপুর থেকে কাজীপাড়া হয়ে বিরুলিয়া মিরপুর বেড় হওয়া সড়ক। তবে এই সড়কে জনসাধারণের ভুগান্তির শেষ নেই। এম.পি উপজেলার চেয়ারম্যান এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ও নেই কোনো নজর দারী। সমস্যার সম্মুখীন অএ এলার সাধারণ মানুষ।




Daily Aporadh Prokash