Uncategorizedজাতীয়সংস্কৃতি

গাজীপুর বাঘের বাজার সড়ক দূর্ঘটনা প্রতিরোধকল্পে মতবিনিময় সভা।

বিশেষ প্রতিনিধিঃ
পুলিশ জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এই স্লোগানে আজ ২৭-অক্টোবর-২০২৪ ইং রোজ রবিবার সময় বিকাল ৪:০০ ঘটিকায় স্থানঃ বাঘের বাজার ডাচ্ বাংলা ব্যাংকের সামনে নিরাপদ সড়কের প্রত্যাশায় বাঘের বাজার কমিউনিটি পুলিশ, পিকাপ মালিক ও শ্রমিক এর উদ্যোগে-সড়ক দূর্ঘটনা প্রতিরোধকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত এর মধ্য দিয়ে উক্ত আলোচনা সভার সূচনা করেন। পবিত্র কোরআন শরীফ থেকে তিলাওয়াত করেন, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম যুক্তিবাদী ইমাম ও খতিব, মোহাম্মদ আলী সারলে নুর জামে মসজিদ। পবিত্র কোরআন তিলাওয়াত শেষে মূল আলোচনা পর্ব শুরু হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মোঃ আশরাফুল ইসলাম সহ-সভাপতি, গাজীপুর জেলা রিপোর্টাস ইউনিটি ও স্টাফ রিপোর্টার দৈনিক সরেজমিন। তিনি সাধারণ মানুষের জীবনকে গুরুত্ব দিয়ে সঠিক নিয়মে সকল গাড়ি চালকদের গাড়ি চালানোর জন্য অনুরোধ করেন। হাইওয়েতে থ্রী হুইলার নিষিদ্ধ আইন বাস্তবায়ন এবং রাস্তার আশেপাশে অযথা গাড়ি পার্কিং করে না রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। আর যেন আমাদের অসচেতনতার জন্য কোন মায়ের কোল খালি না হয় কোন সন্তান যেন তার/তাদের মা, বাবা কে না হারায়, কোন ভাই যেন তার বোন কে এবং কোন বোন যেন তার ভাইকে সড়ক দুর্ঘটনায় না হারাতে হয়। আমরা সচেতন মহল অবশ্যই সকলে সচেতন থাকব। নিরাপদ সড়ক সহ সুন্দর একটা দেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।
প্রধান অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ছালেহ্ আহমেদ (জাতিসংঘের পদক প্রাপ্ত), অফিসার ইনসার্জ, সালনা হাইওয়ে থানা গাজীপুর রিজিয়ন। তিনি হাইওয়ে সড়ক নিরাপদ রাখতে, সকল প্রশাসন কে নির্দেশ দেন এবং সকল গাড়ি চালকদের নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য অনুরোধ করেন, পাশাপাশি সাধারণ জনগণ কে পুলিশদের পাশে থেকে তাদের সহযোগীতায় এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। তিনি বলেন পুলিশ অতিতে ও জনগণের বন্ধু ছিলেন বর্তমানে ও জনগণের বন্ধু হিসেবে রয়েছেন।আমরা সাধারণ মানুষ যে ভাবে নিরাপদে থাকেন সেই লক্ষ্যে কাজ করে যাব ইনশাআল্লাহ। আগামী ০১-নভেম্বর-২০২৪ ইং থেকে হাইকোর্টের নির্দেশ মোতাবেক থ্রী হুইলার গাড়ি ও উল্টো পথে যে কোন গাড়ি চলাচল সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ বলে জানিয়েছেন। সর্বোপরি তিনি সাধারণ জনগণকে উদ্যেশ্য করে বলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য দোয়া করবেন‌। আমরা যেন সাধারণ মানুষের সঠিক সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি।
প্রধান আলোচক মোঃ আফাজ উদ্দিন কাঁইয়া, বীর মুক্তিযোদ্ধা, সাবেক জেলা কমান্ডার, গাজীপুর সদর গাজীপুর। তিনি বলেন আজকে আমাদের এই নিরাপদ সড়কের দাবি জন সাধারণের জীবন রক্ষার্থে আজকের পর থেকে আর কেউ যেন অন্তত সড়ক দুর্ঘটনায় প্রাণ না হারায়, সে দিকে আমরা সতর্ক থাকব এবং বাংলাদেশ হাইওয়ে পুলিশের নির্দেশনা মেনে চলব ও অন্যকে আইন মেনে চলতে উৎসাহিত করবো।
বিশেষ অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম সেকেন্ড অফিসার, সালনা হাইওয়ে থানা, গাজীপুর রিজিয়ন। তিনি নিরাপদ সড়ক চাই এই আলোচনা সভার উদ্যোক্তাদের সাধুবাদ জানান, এবং সকল গাড়ি চালকদের বাংলাদেশ হাইওয়ে পুলিশের আইন মেনে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেনঃ প্রবীণ সাংবাদিক এম.কাজল খাঁন, নির্বাহী সম্পাদকঃ দৈনিক আজকের আলোকিত সকাল,ও সভাপতি গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি এবং বাসন মেট্রো থানা প্রেসক্লাব। তিনি এই মহান উদ্যোগতাদের ধন্যবাদ জানিয়ে, বলেন আজকে আমাদের সমাজের মানুষগুলো অনেক সচেতন তবে আমাদের আরও সচেতন হতে হবে। হাইওয়েতে সকল জনগণ কে দেখে শুনে পথ চলতে হবে। গাড়ি চালকদের সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাতে হবে পাশাপাশি হাইওয়ে পুলিশের সকল আইনি নির্দেশনা মেনে গাড়ি চালাতে হবে। অবশ্যই হাইওয়ে রাস্তা পারাপারের জন্য ফুট ওভারব্রিজ ব্যাবহার করতে হবে। তবেই আমরা একটি নিরাপদ সড়ক পেতে পারি। তাই জনসাধারণ কে নিরাপদ সড়কের উপহার দেয়ার জন্য দলবল নির্বিশেষে সবাই কে এগিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানান।
বিশেষ মেহমান হিসেবে আরও উপস্থিত ছিলেনঃ মোঃ আব্দুল হামিদ, সহ-সভাপতি গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি, স্টাফ রিপোর্টার দৈনিক দিন প্রতিদিন। এস.এম জাহিদ হোসাইন, সাধারণ সম্পাদকঃ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগর শাখা ও যুগ্ম সাধারণ সম্পাদকঃ গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি এবং বাসন মেট্রো থানা প্রেসক্লাব। বিশেষ প্রতিনিধি দৈনিক আজকের আলোকিত সকাল। এবং মোসাঃ সুলতানা সরকার, মহিলা বিষয়ক সম্পাদকঃ গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি, স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার দূত।
তাদের পৃথক পৃথক বক্তব্যে থ্রী হুইলার নিষিদ্ধ ও নিরাপদ সড়ক চাই উদ্যোগতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই দেশ আমাদের তাই দেশের সকল মানুষদের রক্ষার করার দায়িত্ব ও আমাদের প্রত্যেকের,আমরা এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করব এবং সকল সঠিক আইন মেনে চলব নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে সকল ধরনের কার্যক্রম চালিয়ে যাব মনে রাখবেন একটুখানি দুর্ঘটনা সারাজীবনের কান্না তাই যখনই আমরা হাইওয়ে অথবা শাখা রাস্তা দিয়ে চলাচল করব খুব সচেতন ভাবে চলাচল করব হাইওয়ে রাস্তা পারাপারের সময় অবশ্যই ফুট ওভারব্রিজ ব্যাবহার করবো, কোন থ্রী-হুইলার গাড়ি হাইওয়েতে নিয়ে আসব না সকল সঠিক আইন মেনে চলব তবেই আমরা নিরাপদ সড়ক চাই এই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারব।পুলিশ জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার, সর্বোপরি সকলের জন্য শুভ কামনা করেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেনঃ মোঃ নুরুল আমিন আকন্দ, রিপোর্টার দৈনিক মুক্ত খবর পত্রিকা।
শুভেচ্ছান্তেঃ মোঃ ইসমাইল হোসেন (সাগর), যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনি ও বিশেষ প্রতিনিধি দৈনিক ডাকবেলা পত্রিকা
অনুষ্ঠানটি আয়োজনে ছিলেনঃ বাঘের বাজার কমিউনিটি পুলিশ, পিকাপ মালিক, শ্রমিক ও চালক বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button