অপরাধআইন – আদালত

আশুলিয়ার ভাদাইলে গলায় ফাঁস দিয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধিঃ

আশুলিয়ার ভাদাইল উত্তর পাড়া কাদির হাজী বাড়ির ভাড়াটিয়া গলায় ফাঁস দিয়ে মোঃ সুমন শফিক (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

রবিবার ১৬ এপ্রিল ২০২৩ রাত ১০ টা আশুলিয়া থানা পুলিশ ভিকটিম সুমন শফিকের লাশ উদ্ধার করেছেন। আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উত্তর ভাদাইল গ্রামে ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নড়াইল জেলার লোহাগাড়া থানার ইতনা গ্রামের মোঃ ইলিয়াসের ছেলে। আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা চাকরির করেন সুমন শফিক সে সুবাদে পরিবার পরিজন নিয়ে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল গ্রামের কাদির হাজীর টিনসেট বাড়িতে বাবা-মা সহ স্ত্রী নিয়ে ভাড়া থাকতেন সুমন শফিক

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে স্ত্রীকে গাজীপুরে শশুর বাড়ি ফাটিয়ে দুপুরের পরিবারের সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুমন শফিক। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নিয়ে যান।

সুমন শফিকের আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে তিনি একজন পোশাক শ্রমিক ছিলেন বলে জানিয়েছে তার বাবা মোঃ ইলিয়াস।

এ ঘটনায় সুমন শফিক এর বাবা মোঃ ইলিয়াসকে থানায় নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আশুলিয়ায় থানার এসআই মোঃ মফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button