জাতীয়শিক্ষাঙ্গনসংস্কৃতি
খানসামায় দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ


মো. আজিজার রহমান,খানসামা (দিনাজপুর)
‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় বেকার যুব ও যুব মহিলাদের দক্ষতা বৃদ্ধির লক্ষে ৭ দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সের যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠানে ৪টি কোর্সে ৩০ জন করে মোট ১২০জন প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকতা আবুল কালাম আজাদ ও যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আনোয়ার হোসন।
ছবির ক্যাপশন: ফটোগ্রাফি কোর্সের সনদপত্র গ্রহণ করছেন প্রশিক্ষণার্থী।




Daily Aporadh Prokash