Uncategorizedঅন্যান্যসংস্কৃতি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে সরকারিভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় চান্দাইকোনা খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের ও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডল। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়ামুল হকের সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খান, খাদ্য গুদামের পরিদর্শক নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে এম রফিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কনা মন্ডল বলেন, বিধি বহির্ভূতভাবে ধান ও চাল যারা ক্রয়- বিক্রয় করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ কৃষকদের ঠকিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ধান চাল সংগ্রহ করে মজুদ করে কৃত্রিম সংকট করতে না পারে সেই ব্যাপারে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান।

এই বছরে প্রতি কেজি ধানের ক্রয় মূল্য ৩০ টাকা আর চাল সংগ্রহের ক্রয় মূল্য ৪৪ টাকা।চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৪২৮ মেট্রিক টন ও ধান সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে ৭০৩ মেট্রিক টন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button