

মনির হোসেন :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
টাঙ্গাইল -২ (গোপালপুর-ভূয়াপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু’র নির্বাচনী প্রচারণায় হেমনগর ইউনিয়ন এর আশপাশের এলাকা গুলোতে জনগণের উপস্থিতি ছিল চোখে পরার মতো। এবং গোপালপুর ও ভূঞাপুর হয়ে উঠেছিল আনন্দ ও উৎসবের নগরী।
বৃহস্পতিবার (৪’জানুয়ারী) দুপুর ২টা থেকে বিকেল প্রায় ৪’টা ৩০মিঃ পর্যন্ত হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উঠান বৈঠক
মানুষের মিলন মেলায় পরিণত হয়েছিল। আনন্দ-উৎসবে মেতেছিলো আওয়ামীঃ নেতাকর্মী সহ সাধারণ জণগণ।
এসময়, ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু তাঁর নির্বাচনি উঠান বৈঠকের সংক্ষিপ্ত বক্তব্যে, নেতাকর্মী ও উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার আরেক মার্কা হলো ঈগল, আমি পাশ করলে এই ঈগল মার্কার বিজয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায় ফুলের মালা পড়িয়ে দিবো। আমি তো নৌকাই, শুধু আমার প্রতীকটা হলো ঈগল।
(৪’জানুয়ারী) বৃহস্পতিবার বিকেলে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন এর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমার নেতা, আমার অভিভাবক, আমার বোন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র পরামর্শে আমি নির্বাচনে এসেছি, তিনি নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন বলেই আজ আমি টাঙ্গাইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি পদে ঈগল মার্কা নিয়ে নির্বাচন করতেছি। প্রিয় গোপালপুর ও ভূঞাপুর বাসী আপানাদের কাছে ভোট ও দোয়া চাই। আপনারা ৭’জানুয়ারী,২০২৪ইং আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।
এবং আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ দিন।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খন্দকার মোঃ মশিউজামান রোমেল, সি আই পি সদস্য শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ।
মাসুদুল হক মাসুদ, বীর মুক্তিযোদ্ধা ও মেয়র ভুয়াপুর পৌরসভা।রকিবুল হক ছানা, মেয়র গোপালপুর পৌরসভা। মিজানুর রহমান তালুকদার, চেয়ারম্যান ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ। রফিকুল ইসলাম তালুকদার, সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ। শাহিনুর ইসলাম শাহিন সম্মানিত সদস্য গোপালপুর উপজেলা যুবলীগ-সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




Daily Aporadh Prokash