

বিপ্লব শেখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫নং পিংনা ইউনিয়ন শাখা এর উদ্যোগে জনসমাবেশ হয়েছে।
(শনিবার) ২’নবেম্বর ২০২৪ ইং দুপুর তিনটার দিকে
জামালপুর জেলার সরিষাবাড়ি থানাধীন ৫’নং পিংনা ইউনিয়ন এর উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসমাবেশের আয়োজন করা হয়।
পিংনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি, নাজমুল ইসলাম নাজুর সভাপতিত্বে এবং পিংনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আব্দুর রশীদ ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়ার যৌথ সঞ্চালনায় জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর জেলা বিএনপির সভাপতি, ফরিদুল কবির তালুকদার শামীম বলেন,প্রিয় পিংনা বাসী আমি আমার রাজনৈতিক জীবনে আপনাদের যে ভালোবাসা পেয়েছি তা কখনো ভোলার নয়। এই পিংনা ইউনিয়ন পূর্বের থেকেই উন্নত এবং সুশিক্ষিতও বটে, আপনারা দলের দুঃসময়ে যে ত্যাগ শিকার করেছেন তা যেনো ব্যার্থ না হয়। কোনো অনুপ্রবেশ কারী সুবিধা ভোগী নেতাদের আগমন যেন না ঘটে, সেজন্য আপনাদের চোখ কান খোলা রেখে চলার অনুরোধ রইল।
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হওয়ার কথা তুলে ধরে নেতা কর্মীদের সাংগঠনিক ভাবে আরও জোরালো হওয়ার পরমর্শ দেন।
এসময় তিনি হাসিনা সরকারের নানা অপকর্মের কথা তুলে ধরেন।
এবং ৫’আগস্ট দেশ পলায়নের লজ্জাজনক বিষয়টিও উল্লেখ করে শামীম তালুকদর জানান,দেশের ইতিহাসে রাষ্ট্র প্রধান ও প্রায় সবগুলো সংসদ সদস্য পলায়ন একটি বিরল ঘটনা। শেখ হাসিনার দূর্নীতি-দূঃশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলসহ ছাত্র জনতা রুখে দিয়েছে।
শামীম তালুকদার আরও জানান,
৫’আগষ্ট আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতা হত্যার পাশাপাশি কয়েক’শ বিএনপি নেতা কর্মীকেও হত্যা করা হয়েছে। আমরা সকল হত্যা কান্ডের দ্রুত বিচার দাবি জানাচ্ছি। এসময় পিংনা ইউনিয়ন বিএনপি নেতা ফজল মেম্বার ও তার ছেলে হত্যার পুনঃ বিচার দাবি-সহ সরিষাবড়িতে বিগত আওয়ামীলীগ শাসনামলে ১৪’জন বিএনপি নেতা কর্মীকে হত্যা’র বিচারের দাবিও জানান তিনি।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও সরিষাবাড়ী উপজেলা যুব দলের আহ্বায়ক একেএম ফয়েজুল কবির তালুকদার শাহিন, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ,কেন্দ্রীয় বিএনপি নেতা সুজাত আলী,বিএনপি নেতা গোলাম রব্বানী লেকু,প্রফেসর খায়রুল আলম শ্যামল,উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন,পিংনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, মোঃ জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক, কামরুল হাসান, যুবদল নেতা রিপন মিয়া, যুব নেতা শাখাওয়াত হোসেন,
সাবেক ছাত্র নেতা,মকবুল হোসেন, নুরুল ইসলাম মন্ডল, ইয়াসিন হোসেন,জনি,হাফিজুর,আপনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।




Daily Aporadh Prokash