

বিপ্লব হোসাইন :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব । কোরবানির প্রকৃত শিক্ষা ও চেতনা বুকে ধারণ করে সমাজের হিংসা, বিদ্বেষ ও বৈষম্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি ।
বিএনপির এই শীর্ষ নেতা আরও উল্লেখ করেন, কোরবানির মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এছাড়া, ঈদুল আজহার আনন্দ যেন সমাজের খেটে খাওয়া ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও সমভাবে ছড়িয়ে পড়ে,সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদ সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন, সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন। তাই ঈদুল আযহা’র উৎসব কেবল ভোজনের মাধ্যমে ইন্দ্রিয়তৃপ্তির উৎসব নয়, বিশুদ্ধ আত্মা নিয়ে জীবনকে নতুন করে সাজানোর অঙ্গীকারেরও উৎসব। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ,এমনই প্রত্যাশা। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে। ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ হলো ঈদ। ঈদুল আযহা’র আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ-গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত।
পরিশেষে,প্রবীণ এই মজলুম জননেতা লৌহ-মানব এডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু বলেন,শুধু আনুষ্ঠানিকতা নয়,ঈদ হোক জীবনকে নবায়ন করার আহ্বান।
দেশ ও জাতির সার্বিক শান্তি,সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে তাঁর নির্বাচিত আসন টাঙ্গাইল-২ সহ
প্রিয় দেশবাসীকে জানান,পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা ও অভিনন্দন….
ঈদ মোবারক।




Daily Aporadh Prokash