
আপডেট টাইম : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১২ বার পঠিত
গাজীপুর মহানগর প্রতিনিধি: মাহমুদা আফরোজ (লিজা)
গাজীপুরে গান, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটাসহ নানা আয়োজনে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী, সংগঠক শাহ্ সুলতান আতিক মাহমুদের জন্মদিন পালন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর ১৮নং ওয়ার্ডের বঙ্গবন্ধু স্যাটেলাইটের সামনে এসব আয়োজন করে আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে শাহ্ সুলতান আতিককে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের উপদেষ্টা আরজু কুরাইশি, সহ সভাপতি ওমর ফারুক মজুমদার, যুগ্ম মহাসচিব মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, সংগঠনের নেতা মো. মানিক মিয়া, মো. রমজান আলী, মো. এরশাদ আলী, মো. আব্দুল কাদের, মো. আলমগীর হোসেন, সংগঠনের নেত্রী মাহমুদা আফরোজ লিসা, নূপুর ও ঝর্ণাসহ বিভিন্ন ইউনিটের নেতা—কর্মীবৃন্দ।
ভাষা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে শাহ্ সুলতান আতিক মাহমুদ বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমার জন্মদিনে অনেক কর্মসূচী পালন করছে আন্তজার্তিক ভাষা আন্দোলন পরিষদ। আমি ধন্যবাদ জানাই সংগঠনের নেতা—কর্মীবৃন্দদের। এরকম খোলা ময়দানে জাতির পিতার নামে তৈরি বঙ্গবন্ধু স্যাটেলাইটের সামনে খোলা ময়দানে শত শত ভক্ত, শুভ্যানুধায়ীদের নিয়ে এতো সুন্দর পরিবেশে দিবসটি উদযাপন সত্যিই অত্যন্ত আনন্দের। মানুষের ভালোবাসা নিয়ে এতদূর এসেছি, মানুষকে ভালোবেসে জনগণের সেবার মধ্যদিয়ে সারা জীবন কাটাতে চাই।
এছাড়াও জন্মদিন উপলক্ষে ভাষা আন্দোলন পরিষদের অস্থায়ী কার্যালয়েও কেক কেটে, মিস্টি বিতরণ করা হয়। এসময় সংগঠনের নেতা—কর্মীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।




Daily Aporadh Prokash