অপরাধআইন – আদালতসারাদেশ

গাজীপুরের ১৭ মাসের শিশু অপহরণকারী রাজবাড়ী থেকে গ্রেফতার।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানাধীন উত্তর বিলাশপুর ভাড়াটিয়া আজিজুলের ছেলে রুহান মোস্তফা (১৭) কে শরিফুল আলম লিটন (৪৫) অপহরণ করে ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেন উত্তর বিলাশপুরের দুলালের বাড়ির ভাড়াটিয়া জাহাঙ্গীর আলম (৪৯) এর নিকট।

পুলিস সুত্রে জানা যায় গত ১০ জানুয়ারী
(মঙ্গলবার) রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানার চান্দকুঠি গ্রামের মৃত আনছার আলীর ছেলে আজিজুল ও তার স্ত্রী রুলিয়া আক্তার তাদের ১৭ মাসের শিশু সন্তান নিয়ে গাজীপুরের সদর থানাধীন উত্তর বিলাশপুর সামাদের বাড়িতে ভাড়ায় বাসা নিয়ে বসবাস করেন, স্বামী ও স্ত্রী দুইজন স্থানীয় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরী নেয়। পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কোদালিয়া গ্রামের শফিউল আলম ওরফে হকা মেলেটারির ছেলে আসামি শরিফুল (৪৫) ও তার স্ত্রী পাশের রুমের প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক গড়ে তুলেন শরিফুল আলম লিটন ও তার স্ত্রী।

সুসম্পর্ক গড়ে তোলার পরেই শরিফুলের স্ত্রী প্রস্তাব করেন আজিজুলের ছেলের দেখাশুনার ভাড় তারা নিবেন। আজিজুল ও তার স্ত্রী রাজি হয়ে যায় এবং আসামী কে মাসিক ৩ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় আজিজুল।

এমতাবস্থায় চলতে থাকলে গত ১২ জানুয়ারী ( বৃহস্পতিবার) অনুমান সকাল ৭.৩০ ঘটিকায় আজিজুল ও তার স্ত্রী সন্তান রুহান মোস্তফা কে আসামীর নিকট রেখে কর্মস্থরে চলে যায়। এই সুযোগে শরিফুল আলম লিটন, শিশু রুহান মোস্তফা কে চাঁদপুর জেলা মতলব থানার চর মাছুয়া গ্রামের আক্কাস আলী মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম বর্তমান উত্তর বিলাশপুর দুলালের বাড়ির ভাড়াটিয়ার গাজীপুর মহানগর এর নিকট নগদ ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়ে আসামী শরিফুল আলম লিটন দেশের বিভিন্ন স্থানে ঘুরাফেরা করে সর্বশেষ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন পতিতা পল্লি এলাকায় আত্নগোপন করে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানা অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তা গত ২৩ জানুয়ারী (বৃহস্পতিবার) রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন পতিতা পল্লী এলাকায় জিএমপি সদর থানা পুলিশ ও গোয়ালন্দঘাট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরে আসামীর স্বীকারোক্তি অনুযায়ী চাঁদপুর জেলা মতলব থানার চর মাছুয়া গ্রামের আক্কাস আলী মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম এর বাসা থেকে ১৭ মাস বয়সের শিশু রুহান মোস্তফা কে উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামী শরিফুল আলম লিটন, আজিজুল ইসলামের ১৭ মাস বয়সের অবলা শিশু রুহান মোস্তফা কে অসৎ উদ্দেশ্যে চুরি করে বিক্রি করার অপরাধ পুলিশের কাছে স্বীকার করে। আসামীর স্বভাব চরিত্র খুবই খারাপ প্রকৃতির বলে জানা যায়। আসামী কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এবং উদ্ধারকৃত ১৭ মাস বয়সের অবলা শিশু রুহান মোস্তফা কে আদালতের মাধ্যমে তার পিতা মাতার রিকট হস্তান্তর করা হয় বলে সদর থানা অফিসার ইনচার্জ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button