অপরাধআইন – আদালতসারাদেশ

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মনির হোসেন টাঙ্গাইল প্রতিনিধিঃ- টাঙ্গাইল জেলা গোপালপুর থানার গোলপেঁচা গ্রামের দেওয়ান বাড়ি সিএনজি পাম্পের সামনে বালুবাহী ১০’চাকার ট্রাকের বেপরোয়া গতির করণে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মনিরুজ্জামান টিটু (৩৫) নামে এক মটরসাইকেল আরোহীর।

রবিবার অনুমান বিকেল ৩’টার সময় টাঙ্গাইল জেলা গোপালপুর থানার গোলপেঁচা গ্রামের দেওয়ান বাড়ি সিএনজি পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান টিটু গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের বেঙ্গুলা এলাকার মোস্তফা ডাক্তারের ছেলে।

এবিষয়ে এস-আই ফজলুর রহমান এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলেই একজন মারা গিয়েছে, আর একজন আশংকা জনক হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এলাকাবাসীরা জানান, মোটরসাইকেল নিয়ে মনিরুজ্জামান টিটু নলিন বাজারের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে
গোলপেঁচা গ্রামের দেওয়ান বাড়ি সিএনজি পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা ১০’চাকার বালিবাহী বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এবং আর একজন আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button