সাভার বেড়াইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

মেহেদী হাসানঃ-বেড়াইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ২৮শে ইং ফেব্রুয়ারী মঙ্গলবার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন, বনগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম। বিশেষ অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, বনগাঁও ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড, মেম্বার নিজাম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বেড়াইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী, মোঃ হাদিসুর রহমান (হাদী)। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায়, ছিলেন বেড়াইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাইফুর রহমান (সেন্টু)। এ সময় আরো উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল, বনগাঁও ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আবুল কালাম আজাদ সৌরভ, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সহ বেড়াইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




Daily Aporadh Prokash