সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্বকাপ ফাইনাল ফুটবল খেলাকে কেন্দ্র করে ছু*রি*কা*ঘা*তে যুবক নি*হ*ত


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ওই গ্রামের সাত্তার খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে ইলিয়াসের সঙ্গে স্থানীয় বাসিন্দা রাসেলের কথা-কাটাকাটি হয়। পরে ওই বিরোধের জেরে রাসেল ও তাঁর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এখনো কোনো মামলা হয়নি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত রাসেল ও সিয়াম আহমেদ পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।




Daily Aporadh Prokash