অপরাধআইন – আদালত

র‌্যাব-৪ এর অভিযানে ৮০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১

সাঈম সরকারঃ
ঢাকা জেলার র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প, আশুলিয়ার, ঢাকা এর চৌকস আভিযানিক দল। ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে হ্রেফতার করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প,আশুলিয়া, ঢাকা এর গোয়েন্দা দল গোপন সূত্রে সংবাদ পায় যে, জয়পুরহাট জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইস্কাপ বহন করে বাস গাড়িযোগে রওয়ানা করেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ২৩/০৭/২০২৬ ইং তারিখ ১৮.৩০ ঘটিকায় র‌্যাব-৪, সিপিসি-২, নবীবগর, আশুলিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার থানাধীন সাভার পৌরসভার ০৭ নং ওয়ার্ড এর পাকিজা মোড়স্থ ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন পাকিজা কোম্পানির ওয়ার্কার ব্যারাকের সামনে ফুটপাতের উপর অভিযান পরিচালনা করে ৮০ বোতল ইস্কাপসহ মাদক ব্যবসায়ী মোঃ ইউসুফ আলী’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে দীর্ঘদিন যাবত জয়পুরহাট সংলগ্ন ইন্ডিয়া সীমান্ত এলাকা হতে কম দামে অবৈধ মাদকদ্রব্য ইস্কাপ সিরাপ সংগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়া, সাভার, ধামরাইসহ রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট অধিক দামে বিক্রয় করে মাদকব্যবসা করে আসছে বলে স্বীকার করে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button