অপরাধআইন – আদালত

আশুলিয়ায় মাদকদ্রব্যসহ গ্রেফতার-২

সাঈম সরকারঃ
আশুলিয়ার মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬.১ কেজি গাঁজা, ৮,৮২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যা ব-৪ এর সদস্যরা।
রবিবার (১৯ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যা ব-৪ সাভার নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. রাকিব মাহমুদ খান।
র্যা ব জানায়, ঢাকার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ মার্চ) ভোর ০৫.১০ ঘটিকার সময় একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ .১ কেজি গাঁজা, ৮,৮২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেট কারসহ নিন্মোক্ত ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো কুমিল্লা জেলার মোঃ আরিফ হাছান (৩৩) ও মোঃ শরিফ মিয়া ওরফে শরিফ ফকির (৩০)।
র্যা ব আরও জানায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button