জীবননগরে নিখোঁজের ৫ দিন পর নির্মাণধান ভবনের লিফটের বেজমেট থেকে অর্ধগলিত লাশ উদ্ধার।


এইচ এম হাকিম, স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার জীবননগর নিখোঁজের চারদিন পর আবু সাইদ (৩২) নামের এক যুবকের অর্ধগলিত লাশ নির্মাণধীন ভবনের লিফটের বেজমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে।
নির্মাণধীন বিল্ডিং এর ঠিকাদার সাজু মিয়া জানান, বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে বিল্ডিং এ কাজের জন্য মিস্ত্রিরা গেলে ভিতরে তারা কেমন যেন গন্ধ পেতে থাকে। তারপর তারা বিষয়টি আমাকে জানালে আমি তাদের বলি দেখো আশে পাশে কোনো কুকুর বিড়াল কেউ মেরে ফেলে রেখেছে কিনা। তারপর তারা ভালো ভাবে খোঁজাখুজির একপর্যায়ে দেখতে পায়যে লিফটের বেজমেন্টের নিচে জমে থাকা পানিতে কি যেন একটা মরে ভেসে আছে। পরবর্তীতে আমি ঘটনাস্থলে গিয়ে আসপাশের লোকজনকে ও পুলিশে খবর দিই।
নিহত আবু সাইদ (৩২) জীবননগর পৌরসভার ৭ নাম্ববার ওয়ার্ডে জুতা ব্যবসায়ী আব্দুর রইচের ছেলে। নিহত আবু সাইদও জীবননগর শহরে জুতার ব্যবসা করেন।
নিহতের বাবা আব্দুল রইচ বলেন, আমার ছেলে গত ২ তারিখে ফজর নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরিনি। আমি এব্যাপারে জীবননগর থানায় একটি জিডি করি। কিন্তু চারদিন অতিবাহিত হলেও আমার ছেলের সন্ধান না পেয়ে আজ সকালে একটা লাশের খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে পরনে জামা কাপড় দেখে চিনতে পারলাম এটাই আমার ছেলের মৃতদেহ।
এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দিন মৃধা জানান,আমাদের কাছে আজ সকালে খবর আসে আঁশতলাপাড়া নামক স্থানে নির্মাণাধীন একটি বাড়ির লিফটের বেজমেন্টের নিচে একটি লাশ পাওয়া গেছে। তাৎক্ষনিক আমিসহ আমার অন্যান্য অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহনসহ আমাদের তদন্তের সমার্থে ডিবি ,সিইডিসহ আমাদের অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ করেছি তারাও ইতিমধ্য আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাতে লাশ উদ্ধার করা হয়েছে । সুরতহাল ও ময়না তদন্ত রিপোর্টের আগে মৃত্যুর বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়া সম্ভব হবেনা, সুরতহাল ও ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই আবু সাইদের মৃত্যুর কারন জানা যাবে।




Daily Aporadh Prokash