অপরাধআইন – আদালত
mehedi hasan atvOctober 4, 2024
দক্ষিণের কদমতলী শ্যামপুর সাব রেজিস্ট্রার অফিসের সভাপতি – সম্পাদককে অপসারণের পায়তারায় মিথ্যা সংবাদ প্রকাশ।

স্টাফ রিপোর্টারঃ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কদমতলী থানাধীন শ্যামপুর সাব- রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির ভোটে নির্বাচিত সভাপতি – সাধারণ সম্পাদককে অপসারণের জন্য নানা রকমের কাল্পনিক গল্প তৈরি করে আন্ডারগ্রাউন্ড পত্রিকায় সংবাদ প্রকাশ করে শ্যামপুর দলিল লেখক সমিতির কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে ও বিভিন্ন প্রকারের ফাঁয়দা লুটে নিতে মরিয়া হয়ে উঠেছেন এক শ্রেনীর স্বার্থবাদী মহল।
সরে জমিনে খোঁজ নিয়ে জানা যায়,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কদমতলী থানা এলাকার শ্যামপুর সাব -রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির উপরে দখলদাঁড়িত্বের নজর পরে বহিরাগত কয়েকজনের। শ্যামপুর সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতি নিজেদের কবজায় নিতে কয়েকদফা হামলা ভাংচুর সহ চাঁদাবাজীর মতো সকল কার্যক্র্ম করেও ফাঁয়দা লুটে নিতে ব্যার্থ হয়েছিলেন শ্যামপুর সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সকল সদস্যর প্রচেষ্ঠায়।
শ্যামপুর সাব রেজিস্ট্রার অফিসের বর্তমান সভাপতি মোঃ মফিজ উদ্দিন মুন্সি, ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সততার সহিত শ্যামপুর সাব রেজিস্ট্রার অফিসের সকল দলিল লেখক সমিতির সবাইকে নিয়ে নিষ্ঠার সাথে তাদের সমিতির কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এই শ্যামপুর সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে সমিতির সভাপতি মফিজ উদ্দিন মুন্সি, ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন -কে সমিতি থেকে অপসারন করে কয়েকজন ক্ষমতা লোভী কতিপয় ব্যক্তি নিজেরা চেয়ারে বসার জন্য প্রতিনিয়তো অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। যা দেখে শ্যামপুর দলিল লেখক সমিতি ও কদমতলী থানা এলাকার বইছে নিন্দার ঝড়।
এ ব্যাপারে শ্যামপুর সাব রেজিস্ট্রার অফিসের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমরা সমিতির গনতান্ত্রিক প্রকৃয়া মেনে সভাপতি – সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি, বর্তমানে কিছু অসাধু বহিরাগত ব্যক্তি আমাদের মান সম্মান খুন্য করা সহ সমিতির কার্যক্রমে বাঁধা প্রদানের জন্য এক প্রকারের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। আমরা শ্যামপুর দলিল লেখক সমিতির পক্ষ থেকে আমাদের নামে প্রচারিত মিথ্যা ভিত্তিহীন সংবাদের নিন্দা জানাচ্ছি।




Daily Aporadh Prokash