অপরাধআইন – আদালত

কাশিমপুরে ২টি চোরাই অটোরিকশা সহ সোহেল জনতার হাতে আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের গ্রীন সিটি এলাকা থেকে ২টি চোরাই অটোরিকশার কাটা খন্ডিত অংশ সহ সোহেল রানা নামের সাবেক কাউন্সিলরের একজন কর্মীকে আটক করেছে এলাকাবাসী।

শুক্রবার(২৩জুন) বিকেল ৫টার দিকে গাসিক সিটির ২নং ওয়ার্ডের গ্রীন সিটি এলাকার স্হানীয় বাসিন্দা মোঃ আবুল হোসেনের ছেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোন্তাজ উদ্দিন মন্ডললের কর্মী অটোরিকশা চোর সোহেলকে ২টি অটোরিকশার কাটা খন্ডিত অংশ সহ জনতার হাতে আটক।

স্হানীয় বাসিন্দারা ও এলাকাবাসী সুত্রে জানা যায় আটক সোহেল গাসিক সিটির ২নং সদ্য সাবেক কাউন্সিলর মো: মোন্তাজ উদ্দিন মন্ডলের কর্মী, সে দীর্ঘদিন ধরে চোরাই অটোরিকশা ভাংরি হিসেবে কেটে খন্ডিত করে বিভিন্ন ভাংরির দোকানে বিক্রি করে আসছিলো। ১টি অটোরিকশার মালিক আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়নের কাটগড়া এলাকার বাসিন্দা রাব্বি নামের একজনে জিপিএস ট্রেকিং লাগানো একটি অটোরিকশা, রিকশাটির চালক রিদয়, সে এ বিষয়ে বলেন, জামগড়ায় ভাড়া নিয়ে এসেছিলাম যাত্রীকে নামিয়ে দেওয়ার পরে ৬জন এসে আমাকে জোরকরে ধরে সাইডে নিয়ে গাছের সংগে বেধে রাখে এবং পরে চৌখ মুখ বাঁধে এরপর মারডাং করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। জানা যায় অটোরিকশা চালক রিদয় মানিকগঞ্জ জেলার বাসিন্দা, সে আশুলিয়ার কাটগড়া এলাকায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো।

২৩জুন শুক্রবার সকাল ৯টায় চুরি হয়ে যায়, সেই জিপিএস ট্রেকিং এর সুত্র ধরে তা ট্রেকিং করে উক্ত অটোরিকশাটির অবস্থান সনাক্ত করে ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোন্তাজ উদ্দিন মন্ডলের কর্মী সোহেলের বাসায় পাওয়া যায়। পরে স্হানীয় বাসিন্দাদের সহযোগিতা নিয়ে সোহেলকে জিগ্যাসাবাদে আরও ২টি চোরাই অটোরিকশা (কাটা/খন্ডিত) অবস্থায় উদ্ধার করেন এলাকাবাসী ।

চোরাই অটোরিকশা সহ আটক সোহেল এ বিষয়ে বলেন, আমি আজ শুক্রবার সকাল ১০টার দিকে একটি অটোরিকশা ৩৫ হাজার টাকা দিয়ে কিনে নেই মাজার রোডের একটি দোকান থেকে কিনে নেই। আমি ভাঙারির ব্যাবসা করি, এজন্য ভাঙারি হিসেবে মোজারমিলের বটগাছের পাশে বিক্রি করে আসছি।

পরে আটককৃত ২টি চোরাই অটোরিকশার কাটা খন্ডিত অংশ সহ সোহেলকে আটকের বিষয়ে কাশিমপুর মেট্রোপলিটন পুলিশে খবর দিলে পুলিশ আসলে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী ।

এ বিষয়ে কাশিমপুর মেট্রোপলিটন থানার অফিসার্স ইনচার্জ( ওসি) মো: রাফিউল করিম রাফি এ প্রতিবেদককে বলেন, শুনেছি চুরি অটোরিকশা সহ একজনকে আটক করেছে থানায় নিয়ে আসতেছে আসুক মামলা নিবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button