অপরাধআইন – আদালত

নাটোরে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কমলার বাগান কেটে সয়লাপ করলো

ষ্টাফরিপোর্টারঃ

নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের লক্ষীপর গ্রামের আবু হানিফ শেখের কমলা বাগান রাতের অন্ধকারে দুরবিত্তরা কেটে ফেলে।আবু হানিফ লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। সে তার পৈত্রিক সম্পত্তিতে কমলালেবু ও ভারত সুন্দরি কুলের বাগান করে।গত রমজান মাসে কে বা কাহারা তার বাগানের বেশ কিছু গাছ রাতের আঁধারে কেটে চলে যায়। তার বাড়িতেও একবার হামলা হয়। পরবর্তিতে সে আবারও গাছের চারা রোপন করে। ১০ ই মে ফজর নামাজ পড়ে আবু হানিফের বাবা আলহাজ্ব আঃ মান্নাফ তার বাগান দেখতে যান।তিনি বাগানে গিয়ে দেখেন সর্বনাশ! কে বা কাহারা রাতের আঁধারে তার ছেলের বাগানের প্রায় অর্ধেক গাছ (২৪২) টি কেটে রেখে গেছে।তার ডাকাডাকিতে এলাকার অনেক লোকজন জড়ো হয়।তাকে সান্তনা দেন।মিডিয়া কর্মীদের মাধ্যমে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন জিডি বা অভিযোগ করা হয়নি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button