অন্যান্যসংস্কৃতিসারাদেশ

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে আব্দুল বারী মাদ্রাসা নানা সমস্যায় জর্জরিত

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ জেলা বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের আব্দুল বারী নূরানী হাফিজিয়া মহিলা মাদরাসা(নতুনপাড়া,পূরান মুক্তিখলা,আরামবাগ,বাঘমাড়া) মাদ্রাসাটি নানা সমস্যায় জর্জরিত।

সরজমিনে গুরে দেখা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের ঐ মাদ্রাসাটি একটি ছোট টিন সেট ঘড়ে এলাকার কিছু মানুষের সুপরামর্শে এ মাদ্রাসাটি প্রতিষ্টিত হয় প্রায় ২ বছর আগে। দুই বছরে এ মাদ্রাসাটি ধর্মীয় শিক্ষা কার্যক্রমে বেপক সুনাম অর্জন করেছে। বর্তমানে এ মাদ্রাসায় ৪০ জন ছাত্র – ছাত্রী দুটি ক্লাসে শিক্ষা গ্রহন করে আসছে।

এলাকাবাসীর আর্থিক সহযোগিতার মাধ্যমে এ মাদ্রাসাটি ৩ জন শিক্ষকের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এলাকার মানুষের আবদারে পুরান মুক্তিখলা গ্রামের আঃ বারিকের উত্তরাধিকারীগন মাদ্রাসার ঘড় নির্জমানের জন্য জমি ও আর্থিক সহযোগিতায় ঐ জমিতে মাটি বরাট করে একটি ছোট টিন সেট ঘড় নির্মাণ করে। কিন্তু ঐ জায়গায় ছাত্র ছাত্রীদের লেখা পড়ার পরিবেশ তৈরি করতে অনেক অর্থের প্রয়োজন।

এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযুদ্ধা মোঃ শামছুল হক জানান, আমাদের এ মাদ্রাসাটি নানা সমস্যার সম্মুখীন। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালাতে ক্লাশ রোমের সংকট। একটি টিন সেট ঘড় তৈরি করে কুন-রকম ছাত্র/ছাত্রীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সবার কাছে আমার অনুরোধ মাদ্রাসার জন্য আর্থিক সহযোগিতায় এগিয়ে আসুন।

এ বিষয়ে মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতী শহীদুল ইসলাম পলাশী বলেন, এ মাদ্রাসাটি নানাবিধ সংকট মোকাবেলায় করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ছাত্র /ছাত্রীদের লেখা পড়ার সুন্দর পরিবেশ তৈরি করে দিতে নানাদিক সমস্যার সম্মুখীনে রয়েছে । তাই সকল ধর্মপ্রান মুসলমান ভাইদের প্রতি আমার অনুরোধ রইল আর্থিক সহযোগিতা হাত বাড়ান।

আর্থিক সহযোগিতা

(বিকাশ পার্সোনাল)

01739-316641

সোনালী ব্যাংক বিশ্বম্ভরপুর শাখা একাউন্ট নাম্বারঃ
5901401030935

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button