অপরাধআইন – আদালত

কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে স্কুলছাত্র নিহত।

মাটি মামুন রংপুর।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সহবান (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
ঈদুল ফিতরের দিন (২২ এপ্রিল) শনিবার রাত ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের ছিনাই বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সহবান উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর গ্রামের লিপটন ব্যাপারীর ছেলে।
তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে নিহত সহবান তার সমবয়সী আরও দুইজনকে মোটরসাইকেলে নিয়ে দাশেরহাট বাজার থেকে ছিনাই বাজার যাচ্ছিলেন ঘুরতে। এসময় ছিনাই বাজারের কাছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে থাক্কা লেগে ঘটনাস্থলেই চালক সহবানের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এ বিষয়ে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, দুর্ঘটনার খবর শুনেছি। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button