আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবক আটক।


স্টাফ রিপোর্টার :
ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও তাজা গুলিসহ খোকন ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।আটককৃত খোকন ইসলাম টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের মঈন মন্ডলের ছেলে।পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় খোকন ইসলামের দেহ তল্লাশি করে একটি অবৈধ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।আটককৃত তরুণের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই অবৈধ অস্ত্রের উৎস কোথায় এবং এর পেছনে কোনো বড় চক্র রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তদন্ত চলছে। স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা গোয়েন্দা ও ডিবি পুলিশ।


Daily Aporadh Prokash