Uncategorizedজাতীয়সংস্কৃতি

বিদায়বেলায় সারিয়াকান্দি’র স্মৃতিচারণ করলেন এসিল্যান্ড সবুজ বসাক

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক এর পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সারিয়াকান্দি থেকে বদলিজনিত কারণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
সোমবার (১৩ মে) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন কার্যালয়ে উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকদের সাথে আলাদা আলাদা মত বিনিময় করেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক।
সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি সারিয়াকান্দি উপজেলায় দীর্ঘদিন অবস্থানের স্মৃতিচারণ করেন।
জানা গেছে, এসিল্যান্ড সবুজ কুমার বসাক এর নতুন কর্মস্থল ঢাকা বিভাগীয় কমিশনার এর কার্যালয়।
উল্লেখ্য, সবুজ কুমার বসাক ৩৬ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারের একজন সদস্য। তিনি ২০২৩ সালের ১৯ এপ্রিল এসিল্যান্ড হিসেবে সারিয়াকান্দিতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছিলেন। মূলত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেও সেই সময় ইউএনও পদ শূন্য থাকায় তাকে সামলাতে হয়েছে দুই দিক। প্রায় ৬ মাস তিনি সারিয়াকান্দিতে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউএনও হিসেবে দায়িত্ব পালনের সময় মাঠ পর্যায়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করা জনপ্রিয় এই কর্মকর্তা সততা, দক্ষতা ও আন্তরিকতা দিয়ে সারিয়াকান্দিবাসীর ভালবাসা জয় করে বিদায়লগ্নে প্রশংসায় ভাসছেন।
সাধারণ মানুষের সাথে প্রশাসনের সেতুবন্ধন সৃষ্টি করে উপজেলা প্রশাসনের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এসিল্যান্ড সবুজ কুমার বসাক।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান সহ উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button