রাজনীতিসংস্কৃতি

রংপুরে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাটি মামুন রংপুর।
রংপুরে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল শনিবার জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলা কমিটি বিস্তারিত কর্মসূচি পালন করেন।
কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৬টা ৩০মিনিটে সংগঠনের  সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকেল ৪টায় বণার্ঢ্য র‌্যালী, সন্ধ্যা ৭টায় আলোচনা সভা, কেক কাটা  দোয়া ও মোনাজাত।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর জেলা ও মহানগর আহবায়ক এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি রংপুরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত যূগ্ম মহাসচিব ব্যারিষ্টার শামিম হায়দার পাটেয়ারী, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী মোঃ আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পীরগাছা উপজেলার চেয়ারম্যান আবু নাসের শাহ্ মোঃ মাহবুবার রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সহ-সভাপতি মোঃ জাহেদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও বদরগঞ্জ উপজেলা জাপা নেতা এ্যাড. মোকাম্মেল হক চৌধুরী, জাতীয় যুবসংহতির রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক ও পান্ডুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, রংপুর জেলার আহবায়ক মোঃ মাহবুবার রহমান বেলালের সভাপতিত্বে এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, রংপুর জেলার সদস্য সচিব মোঃ নাজমুল হুদা লাভলুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় যুবসংহতি রংপুর মহানগর সভাপতি শাহীন হোসেন জাকির, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর মহানগর কমিটির আহবায়ক মোঃ ফারুক হোসেন মন্ডল, সদস্য সচিব মাসুদ রানা বিপু, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ ও জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার আহবায়ক আরিফুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে কেক কেটে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button