অপরাধআইন – আদালতআন্তর্জাতিকজাতীয়

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ 

খানসামা প্রতিনিধি:
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন দিনাজপুর জেলা পাঠচক্র ফোরামের  বিক্ষোভ সমাবেশ করেছেন।
সংগঠনটির উদ্যোগে ২২ এপ্রিল সকাল ১০ টায়  বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন দিনাজপুর জেলা পাঠচক্র ফোরামের উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা বন্ধ ও সাম্রাজ্যবাদী যুদ্ধ তৎপরতার রুখে দাঁড়ানোর দাবিতে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন দিনাজপুর জেলা পাঠচক্র ফোরামের সমন্বয়ক এ,এস,এম,মনিরুজ্জামান, সদস্য অজয় রায়, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের সংগঠক হামিদুল ইসলাম সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এর সংগঠক শামসুল আলম, মোঃ রতন,বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সংগঠক জোসনা বেগম।
বক্তারা বলেন,  ইসরাইল মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদে সমস্ত ধরনের আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে ফিলিস্তিনের জনসাধারনের উপর যে বর্বরোচিত গণহত্যা চালাচ্ছে তা  মানবতাবিরোধী অপরাধ। তাই বক্তারা জাতিসংঘের সকল সংস্থা থেকে ইসরাইলের সদস্যপদ বাতিলের দাবি জানান এবং সাম্রাজ্যবাদী যুদ্ধ  তৎপরতার বিরুদ্ধে দেশে দেশে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
সাম্রাজ্যবাদীদের  বাজার দখল ও অস্ত্র ব্যবসাসহ রাজনৈতিক ও অর্থনৈতিক মুনাফার স্বার্থরক্ষায় যুদ্ধ প্রয়োজন তাই দশকের পর দশক ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধে সাম্রাজ্যবাদী দেশগুলো কার্যকর উদ্যোগ নিচ্ছে না, বরং বিভিন্ন মৌলবাদীগোষ্ঠীকে মদদ দিয়ে অস্ত্র সরবরাহ করে যুদ্ধান্মাদোনা তৈরি করছে যার শিকার হচ্ছে সাধারন মানুষ।  লক্ষ লক্ষ সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে এবং শত শত  কোটি মানুষ জীবনধারনের নিত্য প্রয়োজনীয় সামগ্রি থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে। বক্তারা পুঁজিবাদী -সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠীর গনবিরোধী এ যুদ্ধান্মাদোনার বিরুদ্ধে শ্রমিক,কৃষক,মেহনতী জনসাধারণসহ সর্বস্তরের বিবেকবান মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button