অপরাধআইন – আদালত

চকরিয়ায় ৪০ লিটার চোলাই মদ সহ আটক ১

 চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজার চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ রাস্তার মাথা এলাকায় তল্লাশী অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার সহ মোঃ রাশেদ (২৬) নামের এক যুবককে আটক করেছে হারবাং ফাঁড়ি পুলিশ। চোলাই মদসহ আটককৃত যুবক মো. রাশেদ কুতুবদিয়া উপজেলার মুসা সিকদারপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদের নেতৃত্বে এস.আই মোঃ মহসিন চৌধুরী (পিপিএম) সহ সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে গতকাল ২৫ জুন (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬ দিকে বরইতলী ইউনিয়নের রসুলাবাদ পাকা রাস্তার মাথা এলাকায় তল্লাশী অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মোঃ রাশেদ নামের ওই যুবককে আটক করতে সক্ষম হন। এবিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদ বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের ধরতে হারবাং ফাঁড়ি পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। [উল্লেখ্য: হারবাং পুলিশ ফাঁড়ির এস.আই মোঃ মহসিন চৌধুরী (পিপিএম) এর নেতৃত্বে চলতি মাসের ১১ জুন তারিখেও তল্লাশী অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারসহ ২জনকে আটক করতে সক্ষম হন। এছাড়াও এস.আই মোঃ মহসিন চৌধুরী (পিপিএম) চলতি মাসে ৪০টির অধিক জি.আর ও সি.আর মামলার সাজা ওয়ারেন্ট তামিল করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button