আইন – আদালতজাতীয়রাজনীতিসংস্কৃতি
mehedi hasan atvসেপ্টেম্বর ১৫, ২০২৪
কুড়িগ্রামে বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
১৫ই সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০ ঘটিকায় যাত্রাপুর ইউনিয়নের দোয়ালী পাড়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক ইউপি সদস্য কড়িফুল বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম সহ আরো অনেকে।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায় ও সাগর ইসলাম। বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানানর ।




Daily Aporadh Prokash