

নিজেস্ব প্রতিবেদক সাঈম সরকারঃ
আশুলিয়ায় এক ডাব ব্যবসায়ীকে ফাঁদে ফেলে বিয়ে করে ৫/৭ লাখ টাকা আত্বসাৎ করে আলোড়ন সৃষ্টি করেছেন জোসনা (৪৬)নামে এক নারী।
জানাযায়, জোসনা নামের ঐ নারী নওগা জেলা থেকে এসে আশুলিয়া থানা এলাকায় বগাবাড়ী মোঃ চাঁন মিয়ার বাড়ীতে ভাড়ায় বসবাসরত জামগড়া পলমল গার্মেন্টসে চাকুরি করে আসছিল। গার্মেন্টসে চাকরির পাশা-পাশি তার ভাড়াবাসায় ম্যাচ পরিচালনা করে ব্যাচেলার ছেলেদের-কে রান্না করে খাওয়াতো।এসময় মোঃ শফিকুল ইসলাম (২৪),পিতা-মৃত হিরা মিয়া নামে এক ডাব ব্যসায়ী তার বাসায় বছর ব্যাপি মাস চুক্তিতে খাবার খেতো এবং অতিবিশ্বাস করে তার ব্যবসার লভ্যাংশসহ সকল টাকা পয়সা জোসনার নিকট জমা রাখতো।প্রতি বছর গড়ে ব্যবসায় লাভের এক-দেড়লাখ টাকা তার নিকট জমা করতে থাকে।সেই টাকার লোভ সামলাতে না পেরে ঐ লোভী নারীর মাথায় অসৎ চিন্তা ভাবনা ও অসৎ উদ্দেশ্য উদ্বয় হয়। হঠাৎ একদিন দুপুরে খাবার খেতে গেলে এলাকার কিছু বখাটে ছেলেরা জোসনা”র ভাড়াবাসায় প্রবেশ করে এবং জোসনা নামে ঐ মহিলার সাথে অসৎ সর্ম্পক আছে বলে শফিকুল ইসলামকে গিয়ে চরথাপ্পর মারতে থাকে এবং মামলার ভয়সহ বিভিন্ন ভয়-ভীতি দেখাইয়া জোর করে সাদা স্ট্যাম্পে টিপসই নেয় এবং দুই লাখ টাকার কাবিননামায় স্বাক্ষর করাইয়া বিয়ে পড়াইয়া দেয়।
এর আগে ঐ লোভী নারী কৌশলে এক উকিলের সাথে আলোচনা করে এবং শফিকুল ইসলামকে একটি উকিল নোটিশ পাঠায়।ঘটনার দিন কিছু বখাটেদেরকে টাকার বিনিময়ে ভাড়া করে এবং মিথ্যা একটি নাটক সাজায় যে,শফিকুল ইসলাম কে অপবাদ দিয়ে বিয়ে পড়াইয়া দিতে হবে।
শফিকুল ইসলাম জাতীয় দৈনিক গণমুক্তিকে জানায়, আমি দীর্ঘ তিন বছর অতিবাহিত হয়ে গেছে জোসনার বাসায় খাবার খেয়ে আসছি এবং অতিবিশ্বাস করে ব্যবসার লাভের টাকা সহ সকল টাকা পয়সা তার নিকট জমা রেখে আসছি। সেই টাকা চাইলে এলাকার বখাটে পোলাপান দিয়ে মারধর এর ভয় দেখায়।গতকাল বুধবার কিছু বখাটেদেরকে ডেকে নিয়ে আমাকে মারধর করেছে এবং টাকা দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। আমার জমানো ৫/৭ লাখ টাকা সবটাই মেরে দিয়েছে/আত্বসাৎ করেছে । আমি এখন নিস্ব।এদিকে ফাঁদে ফেলে ২৪ বছর বয়সের কিশোরকে ৪৬ বছর বয়সের নারী বিয়ে করে আলোড়ন সৃষ্টিকারী ঐ বয়সক নারী জোসনার সাথে যোগাযোগ করতে তার বাসায় গেলে পাওয়া যায় নাই এবং তার কর্মস্থলে চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয় নাই।




Daily Aporadh Prokash