ধর্মরাজনীতিসারাদেশ

পবিত্র রমযানে জীবননগর মানবিক সংগঠনের পক্ষ থেকে ইফতার বিতরন কর্মসূচি পালিত।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, পবিত্র মাহে রমযান মাস উপলক্ষে
জীবননগর মানবিক সংগঠনের পক্ষ থেকে ১ম রমজানে ১৪০ জন সম্মানিত রোজাদারদের জন্য ইফতার বিতরন করা হয়েছে,
শুক্রবার সন্ধা ৬ টার সময় জীবননগর বাস স্টান্ডে জীবননগর মানবিক সংগঠনের উদ্যোক্তা এইচ এম হাকিম এর সভাপতিত্বে ইফতার বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ও মানবিক সংগঠনের উপদেষ্টা মুন্সী মাহমুদুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বাবু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, মানবিক সংগঠনের উপদেষ্টা কবি ও সাহিত্যিক ডা: জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক মাজেদুর রহমান লিটন, মানবিক সংগঠনের সদস্য কামরুল ইসলাম বিজয়, মাহবুবুর রহমান, সোহাগ তালুকদার, সোহেল রানা প্রমূখ।
ইফতার বিতরনে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু, ডাঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, ঠিকাদার জাহিদুল ইসলাম, মহিবুল ইসলাম মুকুল, মিসেস এইচ এম হাকিম প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button