ধর্মরাজনীতি

রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লক্ষীন চন্দ্র দাসের উদ্যোগে কয়েক শতাধিক দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছে রংপুর জেলা যুবলীগ।

মাটি মামুন রংপুর।

রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লক্ষীন চন্দ্র দাসের উদ্যোগে কয়েক শতাধিক দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছে রংপুর জেলা যুবলীগ।

রংপুরে কয়েক শতাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছে জেলা যুবলীগ।

আজ (৬ এপ্রিল) বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নগরীর জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লক্ষীণ চন্দ্র দাসের উদ্যোগে উক্ত শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দগণ।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার,জেলা যুবলীগের সাবেক সদস্য ডিজেল আহমেদ, নওশাদ আহমেদ রাজু,জাহেদুল ইসলাম বাবু সহ অনেকেই।

রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লক্ষীণ চন্দ্র বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে জেলা যুবলীগের পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button