মিঠাপুকুরে বিএনপি নেতা রানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


মাটি মামুন রংপুর।
রংপুরের মিঠাপুকুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ মিঠাপুকুর উপজেলা বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান সহ মিঠাপুকুর উপজেলা বিএনপির অসুস্থ নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আইডিয়াল পাবলিক স্কুলের হলরুমে রংপুর জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক ও আহবায়ক সদস্য সাজেদুর রহমান রানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন সাবেক থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিঠাপুকুর হেনা মেমোরিয়ালের অধ্যক্ষ খাজানুর রহমান,সাবেক যুগ্ম আহ্বায়ক মোর্শেদ হাসান সোহেল,বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আশরাফুজ্জামান দৌল্লা,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের রুনু,সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নওশাদ আলী দুলু,সাবেক যুবদলের সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপির উপজেলা সদস্য মনিরুজ্জামান মিঠু,উপজেলা বিএনপি সদস্য জাহিদুল ইসলাম জাহিদ,রাসেল,বেলায়েত হোসেন, রেজাউল করিম লাভলু,শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রফিক,উপজেলা ছাত্রদলের আহবায়ক হাসান মাহমুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব হুমায়ুন কবির রিন্টু ও যুবদলের উপজেলা সদস্য হাবিব,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান পলাশ ও জয় আহম্মেদ পলাশ,তাঁতী দলের সভাপতি গাজি সুলতান মাহমুদ সবুজ ও সাধারন সম্পাদক মাসুদ রানা সহ প্রমূখ।
এসময় মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের চার শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।
সাজেদুর রহমান রানা বলেন- উপজেলা জাতীয়তাবাদী সকল শক্তি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানান।একটি মহল বিএনপির রাজনীতিকে নষ্ট করা পায়তাড়া করছে। মিঠাপুকুরের জাতীয়তাবাদী রাজনীতিকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে তা দেখ ভালের দায়িত্ব তৃণমূলের নেতাকর্মীদের। পাশাপাশি সকল ষড়যন্ত্র কে উৎখাত করে বিএনপিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। মিঠাপুকুরের জাতীয়তাবাদী রাজনীতি নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়ারও হুশিয়ারি দেন তিনি।
এসময় ইফতার ও দোয়া অনুষ্ঠানে মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি একেএম রুহুল্লাহ জুয়েলের জন্য দোয়া কামনা করেন।




Daily Aporadh Prokash