জাতীয়রাজনীতিসংস্কৃতি

জাজিরা নৌকার ভোটজনসভা হতে ফেরার পথে সন্ত্রাসী হামলা 

নিজস্ব প্রতিবেদক শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরা উপজেলা নৌকার প্রতিনিয়ত হচ্ছে ভোটসভা, এরি ধারাবাহিকতায় গতকালো নৌকার প্রতিকের ভোটসভা অনুষ্ঠিত হয় বিলাশপুরে, জননেতা ইকবাল হোসেন অপুর উপস্থিতিতে। ভোটসভায় ব্যাপক জনসমাগম হয়।ভোট সভা হতে ফেরার পথে স্থানীয় একটি পক্ষের সন্ত্রাসীদের হামলার শিকার হন কামাল মাদবর(৪০), তার হাত পায়ে চাইনিজ কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং আতংক সৃষ্টি করতে দুটি ককটেল বিস্ফোরন ঘটানো হয় বলে অভিযোগ শোনা যায়।
জাজিরা উপজেলা স্থানীয় ভাবে নির্বাচনের পূর্বে দুটি আওয়ামী গ্রুপে বিভক্ত ছিলো।শরীয়তপুর – ১ ও বিলাশপুরে আওয়ামী দুটি গ্রুপে বিভক্ত থাকলেও, জলিল মাদবর গ্রুপ, চেয়ারমান কুদ্দুস ব্যাপারি গ্রুপ সহ সকলেই,এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার ডাকে নৌকার প্রচারনার পাশাপাশি ভোটার সমাগমের লক্ষে একত্রিত হয়ে ইকবাল হোসেন অপুর নির্দেশনায় সমাবেত হয়েছেন।গতকাল দুপুরে সেই কাজে অংশগ্রহণ করতে ইকবাল হোসেন অপুর ডাকে বুধাইরহাটে সকলে ভেদাভেদ ভুলে এক হন।সেখানে অংশগ্রহণ করেন মোজাম্মেলপন্থী -জলিল মাদবর সমর্থক, কামাল মাদবর,পিতা মোকলেছ মাদবর গ্রাম মেহের আলী মাদবরকান্দি। ভোটসভা থেকে বেরিয়ে বিলাশপুর বাজারের  দিকে যাওয়ার পথে, মুলাই ব্যাপারি কান্দি এলাকার রোডের মাঝে গাড়ির গতিরোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে দেয়, পরে মানুষ জন ছুটে আসতে থাকলে বোমা ফাটিয়ে সকলে পালিয়ে যায়।তবে ঘটানাস্থলে সাংবাদিক গেলে উৎসুক জনতা কারো নাম বলতে পারে নি।
তবে কামাল মাদবরের সাথে হাসপাতালে আশা লোকজন ও তার পরিবার অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে, বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারির লোকজন এ ঘটানা ঘটিয়েছে, কেনোনা তারা চাচ্ছে না সবাই নৌকার সাথে কাজ করুক।
এ ব্যাপারে বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারি মুঠোফোনে বলেন, ঘটনার সময় আমরা সকলে এমপি মহোদয়ের সাথে ছিলাম।আমি শুনেছি ও বোমা নিয়ে যাওয়ার পথে গাড়ি নিয়ে পরে গিয়ে নিজের বোমা ফেটে গিয়ে আঘাত প্রাপ্ত হন।তবে মূল ঘটনা আমি খুজে বের করব।যদি অন্য কেউ ঘটনা ঘটায় আমি তার বিরুদ্ধে ব্যাবস্থা নিবো।
এ ব্যাপারে জাজিরা থানার তদন্ত ওসি সুজন হক বলেন, ঘটনাটি শুনেছি তবে কোন অভিযোগ এখনো দায়ের করেনি।যদি কেউ অভিযোগ করেন তাহলে অবশ্যই আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থ্যা গ্রহন করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button