জাতীয়রাজনীতিসংস্কৃতি

সিরাজগঞ্জের ছয়টি আসনেই ছক্কা মেরে জয় পেল নৌকা।

সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের ছয়টি আসনেই আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সংশ্লিষ্ট আসনের উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নাসিম পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয় ২ লাখ ৭৮ হাজার ৯৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. জহুরুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৩৯ ভোট।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. জান্নাত আরা হেনরী ১ লাখ ৮৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম ঝন্টু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৮০ ভোট।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ১ লাখ ১৭ হাজার ৬৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট ঈগল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৭০৮ ভোট।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া ও সলঙ্গা আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি ২ লাখ ২০ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিল্টন প্রামানিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮৮ ভোট।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শিল্পপতি আব্দুল মমিন মণ্ডল ৭৭ হাজার ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ঈগল প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ১৮৩ ভোট।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলাম ১ লাখ ২৮ হাজার ৮৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হালিমুল হক মীরু ঈগল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৬৭৬ ভোট।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯টি উপজেলা নিয়ে গঠিত জেলার ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ১২ হাজার ১১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৬৯ হাজার ৬১০ জন ও নারী ভোটার রয়েছেন ১২ লাখ ৪২ হাজার ৪৮১ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৯ জন।
অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৪খ্রীঃ এর ফলাফল সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত উক্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button