আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ উদ্যেগ গ্রহনে (ওসি) ধামরাই


সাঈম সরকারঃ
আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ উদ্যেগ গ্রহনে মাঠে নেমেছেন ঢাকা জেলার ধামরাই উপজেলার অফিসার-ইনচার্জ (ওসি)মনিরুল ইসলাম।
তার”ই ধারাবাহিকতায় গত ১১ জানুয়ারী (শনিবার) বিকাল ০০.৩ টায় নিজ উদ্যোগে ধামরাই উপজেলার, জাদবপুর ইউনিয়ন এলাকায় আমছিমুর গ্রামে শতাধিক মানুষের গণজমায়েত এর মাধ্যমে আলোচনার আয়োজন করেন অফিসার ইনর্চাজ (ওসি)মনিরুল ইসলাম ।
এসময় ধামরাই থানা তাঁতীদলের সভাপতি পিয়াস আল মুনসুর এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, মনিরুল ইসলাম(ওসি) ধামরাই থানা,বিশেষ অতিথি-হাবিবুর রহমান বাদশা- সাধারণসম্পাদক,জাদপুর ইউনিয়ন বিএনপি।
এসময় অন্যন্য বক্তাগণ ও এলাকাবাসি অভিযোগ করে বলেন,এই এলাকায় বেড়েছে চুরি-ছিনতাই, ডাকাতি, ভুমিদস্যুদের ব্যপক বেপরোয়া ও মাদক ব্যবসা সয়লাব।আর এ সব অপরাধের সাথে জরিয়ে থাকা অপরাধীদের দেখা যায় থানা পুলিশের সাথে সর্ম্পকের কোন কমতি নেই।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, এই এলাকায় অভিযোগের শেষ নেই।মাদক করোনা ভাইরাস এর মত সারা দেশে ছেয়ে গেছে। মাদক ব্যবসায়ীদের সাথে কিছু অসাধু পুলিশের সর্ম্পকের কথা স্বীকার করে বলেন, আমাদের কাছে কোন ভালো মানুষ যায় না।তাছাড়া, সকল পুলিশ সমান নয়।
তিনি আরো বলেন,গত ০৫ আগস্ট থেকে আইনি পরিস্থিতি লাজুক হয়ে পরেছিল সেটা সবাইকে মানতে হবে।ঐ সময় বৈষম্যবিরধি ছাত্র আন্দলনে থানার গাড়ী গুলো আগুনে পুড়ে দেওয়ায় চলাচল করার মত কোন উপায় ছিল না। সামাজিক ভাবে উদ্যোগ নিয়ে আপনারা আমাদের পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা পেলে কোন অপরাধি ছাড় পাবে না। মাদকসেবক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এসময় আরো উস্থিত ছিলেন,উপপরিদর্শক আব্দুল কাদের বাংলাদেশ পুলিশ-ধামরাই থানা ,তাঁতীদল নেতা মাসুম কবির, বীর মুক্তিযোদ্ধা ইউসোব আলী-সমাজসেবক,আলহাজ খোন্দকার লোকমান হোসেন, আলহাজ হাফেজ মোঃসোলাইমান কবির-মাদ্রাসাতুল মদিনা এন্ড স্কুল এর প্রধান শিক্ষক(নিরিবিলি নবীনগর,আশুলিয়া) ও বিএনপি”র বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দগণ প্রমুখ।




Daily Aporadh Prokash