Uncategorizedঅন্যান্যআইন – আদালতসারাদেশ

দেলদুয়ারে ভুল রক্ত পুশ করায় মুমূর্ষু রোগী’র পাশে দাড়ালেন ইউএনও

স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের দেলদুয়ারে ভুল রক্ত পুশ করায় মুমূর্ষু রোগী’র পাশে দাড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। উপজেলার ডুবাইল ইউনিয়নের কোপাখী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আব্দুর রউফ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন। জরুরী ভিত্তিতে তার রক্তের প্রয়োজন হলে হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট রঞ্জু বলেন, রোগীর রক্তের গ্রæপ এবি পজেটিভ। রোগীকে এবি পজেটিভ রক্তই দিতে হবে। সে হিসেবে এবি পজেটিভ রক্ত সংগ্রহ করে দেন রোগীর পরিবার। রক্ত পুশ করার ৪০ মিনিটের মধ্যেই রোগী আব্দুর রউফের শরীরে পাশর্^ প্রতিক্রিয়া শুরু হয়। চিকিৎসক তাৎক্ষণিক ভাবে ওই রক্ত পুশ করা বন্ধ করে টাঙ্গাইল মেডিকেল কলেজে পাঠান। সেখানে নতুন করে রক্তের প্রয়োজন হলে তার রক্ত পরীক্ষা করা হয়। রক্ত পরীক্ষা করে দেখা যায় রউফের রক্তের গ্রæপ ও পজেটিভ।
রোগীর ছেলে উজ্জল বলেন, রক্তদাতা ও রোগীর রক্ত মেলানোর সময় রক্তের গ্রæপ ও পজেটিভ না বলে এবি পজেটিভ বলেন টেকনোলজিস্ট রঞ্জু। ফলে ভুল রক্ত পুশ করায় বাবার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে।
উক্ত ঘটনা দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মর্তা সাব্বির আহমেদের কর্ণগোচর হলে তিনি তাৎক্ষনিক সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ্ আল নুরকে সাথে নিয়ে ওই রোগীকে দেখতে হাসপাতালে ছুটে যান। সেখানে রোগীর অবস্থা দেখে এবং তাদের পারিবারিক অবস্থা জানতে পেরে ছেলে উজ্জলের হাতে চিকিৎসা ব্যায় মেটাতে নগদ ২০হাজার টাকা অনুদান দেন।
ইউএনও সাব্বির আহমেদ বলেন, ঘটনা জানতে পেরে এসিল্যান্ডকে সাথে নিয়ে হাসপাতালে যাই। তাদের অবস্থা দেখে প্রাথমিক ভাবে চিকিৎসা বাবদ ২০ হাজার টাকা অনুদান দিয়েছি। রোগীর পরিবারকে আশ^স্ত করেছি চিকিৎসা ব্যয় মেটাতে আরও যদি টাকার প্রয়োজন হয় তাহলে তারা যেন উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button