আশুলিয়ায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক-১


নিজস্ব প্রতিবেদকঃ
আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে গকুলনগর এলাকা থেকে ২ কেজি গাজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল ৫ জুন(সোমবার) বিকাল ৫ টার সময় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এসময় তিনি বলেন,গতকাল রোববার রাত্রে আশুলিয়া থানাধীন গকুলনগর এলাকা থেকে ২কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন (১) মো: সাগর ওরফে মনির (৪৪),পিতা-মৃত আঃ রহিম,গ্রাম-ভবানিপুর, থানা-শিবালয়,জেলা-মানিকগঞ্জ। আসামীর তার মামা লতিফ বেপারীর বাড়ী গকুলনগর পাথালিয়া বসে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সহিদু্ল ইসলাম পিপিএম এর একটি চৌকষ দল সঙ্গীয় ফোর্সসহ গতকাল রোববার রাত্র ৯টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার গকুলনগর এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে (১) মোঃ সাগর ওরফে মনির (৪৪) কে আটক করে।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




Daily Aporadh Prokash