রংপুরে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ শিশু হামিম।


রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ শিশু হামিম।
গতকাল (৩ জুন) শনিবার দুপুরে নগরীর ৪নং ওয়ার্ডের মোহাম্মদ পুর খটখটিয়া রোডে খোকা ম্যানেজার এর পুকুরে গোসল করতে আসেন অত্রএলাকার রং মিস্ত্রি মোমিন এর পুত্র শিশু হামিম (১০) দুপুর তিনটার দিকে।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়- প্রতিদিনের ন্যায় শনিবার দুপুর তিনটার সময় বাড়িতে পড়নের সার্ট খুলে রেখে খোকা ম্যানেজার এর পুকুরে গোসল করতে আসেন হামিম।
দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলেও হামিম বাড়িতে ফিরে আসেনি।
তার বাবা মোমিন ও এলাকাবাসী অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে, স্থানীয়রা মিলে পুকুরে জাল ফেলে হামিম কে খুঁজেন।
এ সময় রাস্তায় ও পুকুর পারে ভির দেখে ধাপ ফাঁড়ির ইনচার্জ মাহামুদুল হাসান এর নেতৃত্ব এ এস আই মামুন ও তার সংঙ্গীয় ফোর্স ঘটনা স্থানে আসেন।
এবিষয়ে ধাপ ফাঁড়ির ইনচার্জ মাহামুদুল হাসান এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন,
আমার পুলিশ সদস্য ঘটনা স্থানে গিয়েছিলো তবে রাত অনেক হওয়ায় ফায়ারসার্ভিস এর ডুবুরি আসতে পারেননি তারা ভোরে আসবেন।
এদিকে শিশু হামিম এর জন্য তার মা বাবা ও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


Daily Aporadh Prokash