কুষ্টিয়া পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ১৫ বছরের কিশোরের মৃত্যু


জাহিদুল ইসলাম কুষ্টিয়াঃ
কুষ্টিয়া জেলা ভেড়ামারা উপজেলাধীন বাহাদুরপুর ইউনিয়ন কয় গাড়ি পাড়ার মোঃ শিহাবুল ইসলামের বড় ছেলে গতকাল ১২ই অক্টোবর বেলা তিন ঘটিকার কৈগাড়ি পাড়া বাঁদ সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
পারিবারিক সূত্র ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী জানা গিয়েছে মোঃ শিহাবুল ইসলামের ছেলে সিয়াম ১৫,
১২ ই অক্টোবর বেলা ৩ ঘটিকার সময় পদ্মা নদীতে গোসল করতে নামলে আর উপরে ওঠে নাই পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর জানতে পারে গোসল করতে নেমেছে আর উপরে উঠে নাই অবশেষে ভেড়ামারা ফায়ার সার্ভিসে টেলিফোন করলে তারা এসে বিভিন্ন প্রক্রিয়া চালিয়েও সিয়ামকে উদ্ধার করতে না পেরে, খুলনা বিভাগীয় ডুবুরি টিমের সহযোগিতা চাই
খুলনা ডুবুরি টিম রাত দুইটার সময় ভেড়ামারা ফায়ার সার্ভিসে এসে পৌঁছায় আজ১৩ ই অক্টোবর সকাল ৮ঃ০০ ঘটিকার সময় ঘটনাস্থলে এসে পৌঁছালে ততক্ষণেই সিয়ামের মৃতদেহ গোলাপ নগর মাজারপাড়ার কিছু জেলে উদ্ধার করেন, নৌ পুলিশের অফিসার মোঃ জামাল উদ্দিন ও কুচিয়ামোড়া ক্যাম্প ইনচার্জ গৌতম কুমার মন্ডল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন,
এবং
সামান্য কিছু আইনের জটিলতা দেখা দেয়,
অবশেষে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা (পবন) দায়িত্ব নিলে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ
মোঃ জহুরুল ইসলাম ছাড়পত্র প্রদান করলে আজ বেলা তিন ঘটিকার সময় কৈগাড়ি পাড়া গোরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়,
মাত্র ১৫ বছরের অবুঝ শিশু সিয়ামের অকাল মৃত্যুতে, কৈগাড়িপাড়া তথা বাহাদুরপুরের সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে,
মৃত সিয়ামের,,, পুত্র শোকে শোকার্ত পিতা
মোঃ শিয়াবুল ইসলাম কান্না জড়িত কন্ঠে সবার কাছ থেকে ছেলের জন্য দোয়া চেয়েছেন আমরা সবাই দোয়া করি সিয়ামের মত আর কেহ যেন অকালে মৃত্যুবরণ না করেন,
আল্লাহ তাআলা সিয়ামকে বেহেশতে নসিব করুন। (আমীন)




Daily Aporadh Prokash