অপরাধআইন – আদালত

বিশ্বম্ভরপুরে ৪৮ বোতল ভারতীয় মদসহ আটক ১

মোঃশুকুর আলী সুনামগঞ্জঃ

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিজানে ৪৮ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

১৯ অক্টোবর রাত ৭:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানার এসআই (নিরস্ত্র)/আনন্দ চন্দ্র এর নেতৃত্বে বিশ্বম্ভরপুর থানাধীন ৪ নং দক্ষিণ বাদাঘাট ইউনিয়নে বিশ্বম্ভরপুর উপজেলার মাঘমাড়া পয়েন্টে হইতে ৪৮(আটচল্লিশ) বোতল ভারতীয় মদ সহ আসামী মোঃমাইনুদ্দিন @শাহিন বিশিষ্ট মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা সুনামগঞ্জ -তাহিরপুর গামী পাকা মেইন রাস্তায় পাশে বাঘমারা পয়েন্ট স্থানে জনৈক রতিলাল তালুকদার এর ভুশিমালের দোকানের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ভারতীয় তৈরী বিক্রর নিষিদ্ধ মদ বিক্রির জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদ পাপ্ত হইয়া বিশ্বম্ভরপুর থানার মাদক বিরোধী অভিযান টিম বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য সহ তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, মোঃ মাইনুদ্দিন @ শাহিন(৪৪), পিতা মৃত- মহিউদ্দিন,সাং- হবিবনগর, ৫নং ফতেপুর ইউনিয়ন, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসা বাদে ঘটনার সত্যতা স্বীকার করে। পরবর্তীতে এসআই ( নিরস্ত্র) আনন্দ চন্দ্র বাদী হইয়া এজাহার দায়ের করিলে সূত্রোক্ত মামলা রুজু করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button