জাতীয়শিক্ষাঙ্গনসংস্কৃতি

দেলদুয়ারে স্পন্দনবি মেধাবৃত্তি-২০২৩ এর পরীক্ষা অনুষ্ঠিত

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের দেলদুয়ারে স্পন্দনবি মেধাবৃত্তি-২০২৩ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ে রুর‌্যাল ট্যালেন্ট এডভান্সমেন্ট প্রোগ্রাম (আর.টি.এ.পি) এর আওতায় এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় দেলদুয়ার উপজেলার ৩৩টি মাধ্যমিক ও সমমানের বিদ্যালয়ের ৮২৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। উক্ত পরীক্ষার আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন স্পন্দনবি এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার মো. মাহমুদুল হাসান তুহিন, প্রোগ্রাম অফিসার মো. রাজিবুল ইসলাম আরও উপস্থিত ছিলেন মো. আব্দুল জব্বার, মো. সাজেদুল ইসলাম, স্পন্দনবি ইন্সটিটিউট দেলদুয়ারের কোর্স ইন্সট্রাক্টর মো. রাশেদ সরকার। প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণও উপস্থিত ছিলেন। পরীক্ষায় ৩৩টি বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ অত্যন্ত সুশৃঙ্খল ভাবে তাদের দায়িত্ব পালন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button