Uncategorizedজাতীয়সংস্কৃতি
mehedi hasan atvঅক্টোবর ২৭, ২০২৪
কুড়িগ্রামে স্থানীয় ব্যবসায়ীক গোষ্ঠী এবং বেসরকারী খাতের ফোরামগুলির সাথে সংলাপ অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“চলো আমরা করি প্রতিবাদ সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড”। এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে স্থানীয় ব্যবসায়ীক গোষ্ঠী এবং বেসরকারী খাতের ফোরামগুলির সাথে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৬ অক্টোবর) কুড়িগ্রাম সদরের ত্রিমোহনীতে মাদার তেরেজা স্কুল প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাবিবুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কুড়িগ্রাম এপি ম্যানেজার প্রেরনা চিসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হরিরাম জামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল মোন্নাফ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজসেবক মোঃ রাজু আহম্মেদ সহ আরো অনেকে। আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায় ও সাগর ইসলাম।
বক্তারা- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।




Daily Aporadh Prokash