Uncategorizedঅন্যান্যঅপরাধআইন – আদালতআন্তর্জাতিকজাতীয়রাজনীতিসংস্কৃতি

জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের সেমিনারে সর্বতোভাবে ইসরাঈলকে বয়কটের ডাক ওলামায়ে কেরামের

জাতীয় সেমিনারের ৭ দফা ঘোষণা পাঠ করা হয়। যা নিম্নরূপ : ১. মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসার হেফাজত এবং সন্ত্রাসী দখলদার ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের কবল থেকে ফিলিস্তিনের পবিত্র ভূমি উদ্ধারের জন্য বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
২. মুসলমানদের পবিত্র স্থাপনা এবং পবিত্র ভূমিসমূহ সুরক্ষার জন্য বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলির সমন্বয়ে সম্মিলিত সামরিক বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করতে হবে। ৩. আজকের সেমিনার বাংলাদেশের সর্বস্তরের ওলামা মাশায়েখ এবং বাংলাদেশের প্রিয় মানবতাবাদী গণমানুষের পক্ষ থেকে ফিলিস্তিনের গাজ্জায় বর্বর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং গাজ্জার হামাস সহ সকল প্রতিরোধ যোদ্ধার প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছে। ৪. আজকের সেমিনার ইহুদীবাদী ইজরাইলের অর্থনৈতিক স্বার্থে আঘাত হানতে সকল ইসরাইলি ও ইহুদী পণ্য বর্জন করার জন্য বিশ্ব মুসলিমের প্রতি আহ্বান জানাচ্ছে। এই কর্মসূচি বাস্তবায়নে দেশের সকল ওলামায়ে কেরাম এবং মসজিদের ইমাম খতিবগণকে মসজিদে মসজিদে মুসল্লীগণকে উদ্বুদ্ধ করার জন্য আহ্বান জানাচ্ছে। পাশাপাশি বিকল্প দেশীয় পণ্য ব্যবহারে জনগণকে আহবান জানাচ্ছে। ৫. এই সেমিনার যেসব রাষ্ট্র অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলকে সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা করছে; তাদের প্রতি নিন্দা ও ঘৃণা প্রকাশ করছে। বিশেষ করে মুসলিম রাষ্ট্রসমূহকে অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের সঙ্গে যে কোন ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পর্ক ছিন্নের আহ্বান জানাচ্ছে।
৬. ফিলিস্তিনের স্বাধীনতার লড়াইয়ে শহীদ, আহত, বাস্তুহারা নিপীড়িত মজলুম মুসলিমদের সহায়তায় এগিয়ে আসতে বিশ্ব মুসলিমের প্রতি আহ্বান জানাচ্ছে।
৭. মসজিদে আকসার সুরক্ষা এবং ফিলিস্তিনের পবিত্র ভূমি দখলদার ইহুদিদের কবল থেকে পুনরুদ্ধারের দায়িত্ব শুধু ফিলিস্তিনি মুসলমানদের নয়; বরং এ দায়িত্ব গোটা বিশ্বের সকল মুসলমানদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button