জাতীয়রাজনীতিসংস্কৃতি

স্বেচ্ছাসেবকলীগ নেতা রতন প্রামানিক’র উদ্যােগে ট্রাক প্রতীকের পথসভা জনসভায় পরিণত। 

 বিশেষ প্রতিনিধি :-
ভেড়ামারার বাহিরচর গোলচত্ত্বরে ট্রাক প্রতীকের অফিস উদ্ভোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
কুষ্টিয়া ভেড়ামারার বাহিরচর ইউনিয়নের গোলচত্ত্বরে আজ বৃহস্পতিবার রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন’র ট্রাক প্রতীকের অফিস উদ্বোধন, মতবিনিময় ও এক পথসভা অনুষ্ঠিত  হয়।
ভেড়ামারার বাহিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহমত উল্লাহ’র সভাপতিত্ত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে  রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাক প্রতীকের প্রার্থী কামারুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাকির হোসেন বুলবুল,  পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ফারুক, বাহিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেতা আবু দাউদ, ভেড়ামারা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ, বাহিরচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকিরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মনিরুল হাসান শিশির, যুবলীগ নেতা রনি, ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম, সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাধন, পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ রকি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল শাফি রুদ্র প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button