অন্যান্যঅপরাধআইন – আদালতসারাদেশ

সাভারে সাংবাদিক আশরাফ সেইজেল অপহরণ চেষ্টার ঘটনায় মহসিন বাবু আটক

সাভারে নিজ বাসার কক্ষ থেকে একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি আশরাফ সেইজেল এর উপর হামলা, গুলি বিনিময় ও অপহরণের চেষ্টার ঘটনায় মহসিন বাবুকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ জানুয়ারি) সন্ধা ৭ টা ১৫ মিনিটে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা।

ভুক্তভোগী সাংবাদিক আশরাফ সেইজেল জানান, সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজীবের নির্দেশে সাভার পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মহসিন বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা, তাকে লক্ষ্য করে গুলি বিনিময় ও অপরনের ঘটনা ঘটিয়েছে।

খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সাভার মডেল থানা পুলিশ।

এব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, সাংবাদিক আশরাফ সেইজেল কে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে মহসিন বাবুকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button