Uncategorizedঅন্যান্যসংস্কৃতি
সাভারে বিভিন্ন মিডিয়া হাউজের প্রতিনিধিদের ব্যক্তিগত অফিস উদ্বোধন

সাভার প্রতিনিধি :
মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরের আমতলার হালিমা ভবনের দ্বিতীয় তলায় এশিয়ান টেলিভিশনের সবুজ, আজকের বসুন্ধরা পত্রিকার সাভার প্রতিনিধি আব্দুস সালাম রুবেল, জনবানী পত্রিকার সাভার প্রতিনিধি মবিনুর রহমান রবিন, বাংলা টেলিভিশনের সাংবাদিক রফিকুল ইসলাম জিল্লু, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাভার প্রতিনিধি মোহাম্মদ শাহিন এর ব্যক্তিগত অফিস উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এই অফিস উদ্বোধন করেন।
সকালে সাংবাদিকরা ফুল দিয়ে বরন করে নেওয়ার পরে ফিতা কেটে তিনি আনুষ্ঠানিক ভাবে অফিসে প্রবেশ করে স্থানীয় সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় তিনি বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ৷ তারা লেখনীর মাধ্যমে সমাজ তথা দেশের সকল অসঙ্গতি তুলে ধরবে। সাভারে সকল সাংবাদিক স্বাধীনভাবে সাংবাদিকতা করছেন। তারা সুন্দর সাভার গড়তে অগ্রণী ভূমিকা পালন করছেন।
তিনি আরও বলেন, আমরা চাই সকল সাংবাদিকগণ সঠিক তথ্য উপস্থাপন করে সমাজের অসঙ্গতি তুলে ধরবেন। কোনভাবেই ভূল তথ্য উপস্থাপন কারো কাম্য নয়। কারন সাংবাদিকদের তথ্যের ওপর অনেক কিছুই নির্ভর করে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেইলি স্টার পত্রিকার ঢাকা জেলা প্রতিনিধি আকাশ, এসএ টেলিভিশনের সাদ্দাম হোসেন, ঢাকা পোস্ট এর মাহি, বিজনেস টু ডে নোমান মাহমুদ, আর টিভির জিয়া,
সাংবাদিক মোঃ আতিক বাঙালিসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, সরকারি কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




Daily Aporadh Prokash