

আরিফুল ইসলামঃ
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই স্লোগানকে আগ্লে ধরে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানুষের জন্য ভালো কিছু করার প্রত্যাশায় প্রায় এক বছর আগে এইচ এম হাকিমের হাত ধরেই তরুণ প্রজন্মের কিছু সাহসী তরুণ যুবকদের নিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন জীবননগর মানবিক সংগঠন।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই কথাটির মর্মার্থ বুঝতে হলে মিশতে হবে আপনাকে এক যুবকের সাথে।মানবিকতার ফেরিওয়ালা তিনি নিজেই।এই মানবতার ফেরিওয়ালা হলেন জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মাঠপাড়া গ্রামের এক কৃষক পরিবারের সন্তান সমাজসেবক, তরুণ উদ্যোক্তা যুবরত্ন এইচ এম হাকিম।
জীবননগর মানবিক সংগঠনের মাধ্যমে সমাজমূলক কাজে জরিয়ে অল্প দিনের মধ্যে জনগনের আস্থাভাজন হয়ে উঠেছেন এই যুবক।
সামাজিক দিক থেকে সকলের প্রিয় মানুষ ২৫ বছর বয়সী এই তরুণ যুবক।গরিব দুঃখী অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের হিয়ার মাঝে অধিকার পৌছে দেওয়াই তার বাসনা, মূখে থাকে তার মন ভালো করে দেওয়ার হাসি,সদা প্রাণোবন্ত হাস্যউজ্জল মানুষ তিনি।মানুষের সাথে এক টুকরো হাসি ছাড়া কথা বলেন না তিনি।ঘুম থেকে উঠেই ঘুমানোর আগ মূহুর্ত পর্যন্ত আত্ন মানবতার কাজে নিয়োজিত রাখেন এই মানবিক হৃদয়ে অধিকারী মানুষটি।মধ্যবৃত্ত পরিবারের সন্তান হয়েও স্বপ্ন তার গরিব দুঃখী অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের জন্য কাজ করার।তিনি সব সময় এয়াতিম অসহায় অবহেলিত মানুষদের নিয়ে কাজ করেন, এবং এই মানুষ গুলোর জন্য ভালো কিছু করার জন্য নিজের অর্থ সহ সমাজের কিছু মানবিক হৃদয়ের অধিকারী ব্যক্তিদের অর্থ একত্রিত করে জীবননগর মানবিক সংগঠনের ব্যানারে সর্বদায় নিজেকে নিয়োজিত রাখেন।মানুষের যে কোন সামাজিক সমস্যাতে এইচ এম হাকিমকে জানানো হলেই নিজ উদ্যোগে সে সকল সমস্যা সমাধানের চেষ্টা করেন, বর্তমান সময়ে ফ্রিতে মানুষের উপকার করার মানুষ তেমন চোখে না পরলেও এই মানবিক ফ্রিতে মানুষের কল্যাণে কাজ করে থাকেন।
বিগত ১ বছরে জীবননগর মানবিক সংগঠনের মাধ্যমে সংগঠনের এই তরুণ উদ্যোক্তা এইচ এম হাকিমের কিছু সামাজিক কার্যক্রমের অংশ বিশেষ তুলে ধরা হলো প্রিয় পাঠকদের মাঝে, মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাদ্য বিতরণ ,রাস্তার ভ্যান চালক সহ অসহায় পথচারীদের মাঝে খাদ্য বিতরণ, এয়াতিম বাচ্চাদের জন্য নতুন পোষাকের ব্যবস্থা ,স্কুল – কলেজ পরুয়া দরিদ্র শিক্ষার্থীদের জন্য গাইড বই কিনে দেওয়া,অসহায় পরিবারের বাচ্চাদের জন্য স্কুলড্রেস কিনে দেওয়া, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ,এয়াতিম অসহায় হতদরিদ্র ছিন্নমূল ও ভ্যানচালকদের জন্য ঈদের নতুন পোষাক উপহার প্রদান,দরিদ্র পরিবারে ঈদ উপলক্ষে মাংশ পৌছিয়ে দেওয়া, অসহায় মানুষদের নগদ অর্থ দিয়ে সহযোগিতা, চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য মানবিক ভালোবাসার নগদ অর্থ প্রদাণ,রাস্তায় ঘুরে বেড়ানো পাগলদের খাবার খাওয়ানো, মানুষের বিপদে পাশে থাকা সহ বিভিন্য প্রকারের সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করছেন তিনি।যা সমাজের মানুষের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তিনি নিঃস্বার্থ ভাবে এয়াতিম অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের মূখে হাসি ফুটাতে কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে জীবননগর মানবিক সংগঠনের উদ্যোক্তা – এইচ এম হাকিম বলেন ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, এই বিধান মানতে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য স্লোগানকে আগ্লে ধরে আমি একটি ক্ষুদ্র মানুষ হিসেবে সমাজের এয়াতিম অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষদের জন্য কিছু করার প্রত্যাশায় কাজ করে যাচ্ছি, আমার এই ক্ষুদ্র কাজে জীবননগর মানবিক সংগঠনের সকল উপদেষ্টা পরিষদ ও সংগঠনের সদস্য এবং জীবননগর উপজেলার কিছু সংখ্যাক মানবিক হৃদয়ের অধিকারী মানবিক মানুষের অর্থ দিয়েই আমি ক্ষুদ্র মানুষ হিসেবে সুষ্ঠ ও সুন্দর ভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারছি।আমি আপনাদের মাধ্যমে আমাদের সংগঠনে উপদেষ্টা পরিষদ ও সংগঠনের সদস্য এবং মানবিক হৃদয়ের অধিকারী যে সকল ব্যক্তিরা মানবিক অর্থ ডোনেট করে সংগঠনের কাজকে আরো শক্তিশালী করার জন্য মনোবল বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা শিকার করছি।এবং মানুষের কল্যাণে, জীবননগর মানবিক সংগঠনকে আরো গতিশীল করতে হলে সমাজের সকল মানবিক হৃদয়ের অধিকারী বৃত্তমান মানবিক ব্যক্তিদের পাশে থাকার আহব্বান জানাই।




Daily Aporadh Prokash