অপরাধআইন – আদালতরাজনীতি

ধামরাইয়ে হান্নানের নেতৃত্বে আঃলীগকে পুর্ণবাসনের চেষ্টা

সাঈম সরকারঃ
ঢাকা জেলার ধামরাই উপজেলায় অসাধু এক ব্যাংক কর্মকর্তার নেতৃত্বে আওয়ামী লীগকে পুর্ণবাসনের চেষ্টায় এবং মবসৃষ্টির মাধ্যমে শান্তি প্রিয় মানুষকে অশান্ত করে তোলায় এলাকার সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।
এর আগে গত ৩০ আগস্ট (শনিবার) সন্ধ্যা ৬ টায় যাদবপুর ইউনিয় আমছিমুর জামে মসজিদ চত্তরে এক অসাধু ব্যাংক কর্মকর্তা হান্নানের নেতৃত্বে মাইকিং করে ঐ গ্রামের এক বৃদ্ধ ব্যাক্তি মোঃ নাসির উদ্দিনকে সমাজচ্যুত করার জন্য্ যুবলীগ ও জামায়াত নেতাদের নিয়ে মিটিং ডাকা হয়।
সেই মিটিং এ উপস্থিতিদের মধ্যে ছিলেন,ভুমিদস্যু ও সন্ত্রাসদের গডফাদার আওয়ামী লীগ নেতা মিজু চেয়ারম্যানের ছেলে দিপুসহ,শফিকুর রহমান শফিক, ফরহাদ পেয়াদা,আলতাব পেয়াদা,হিমেল,বসির উদ্দিন ও সাইফুল ইসলাম।যারা সবাই গত ২০২৪ ইং বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ এবং ছাত্র ও গণহত্যা মামলায় এজাহার ভুক্ত আসামী। আরো দেখতে পাওয়া যায়,ডাকাতি মামলার আসামী নান্নু ও ইসমাইল হোসেন এবং অবৈধ মাটি,বালু উত্তোলনকারি আসামী ইজ্জত আলী ও কবির হোসেনকে। পুলিশ বাদী হয়ে এদের বিরুদ্ধে মামলা রয়েছে। তাছাড়া ছিলেন জামায়াত নেতা,আব্দুল করিম, মোঃ সোলাইমান হোসেন ও লোকমান হেকিম।
এসময় হান্নান ও তার সহযোগিগণ বলেন, আজ হতে মোঃ নাসির উদ্দিন কে সমাজ থেকে সমাজচ্যুত করা হলো।তাকে এবং তার সন্তানদেরকে আমছিমুর গ্রামবাসি যেন কোন প্রকার সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণ করতে না পারে। তাদের কথায় উঠে আসে বিগত ১৭ বছর আমাদের নেতৃত্বে যে ভাবে চলছিল এখনও সেই ভাবে চলবে।এই এলাকায় বিএনপিকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।
এবিষয়ে সাংবাদিকগণ,মুঠোফোনে হান্নান কে প্রশ্ন করে জানতে চান যে, তিনি রাষ্ট্রের কোন সংবিধানের কত নম্বর আইনের ধারায় একজন বৃদ্ধ ও সমাজের সম্মানিত মানুষকে মাইকিং করে সমাজচ্যুত করলেন? তিনি কোন জবাব না দিয়ে এরিয়ে যান।
এর পর জামায়াত নেতা আব্দুল করিমকে একই বিষয়ে জানতে চাইলে তিনি জানায়,উক্ত আমছিমুর গ্রামে ৪০ বছর আগে আমার বাবা-মা বসবাস করতেন।মিটিং চলাকালিন অবস্থায় সেখান থেকে বিষেশ প্রয়োজনে আমি চলে আসি। এসময়, আওয়ামী লীগ নেতা এবং সাবেক চেয়ারম্যান মিজুর ছেলে দিপু নেতৃত্বে মসজিদের মাইক দিয়ে ঘোষনা করেন।
এবিষয়ে যুবলীগ নেতা দিপুকে মুঠোফোনে জানার জন্য চেষ্টা করলে ফোনের সুইজ বন্ধ পাওয়া যায়।
এদিকে গ্রাম বাসি বলেন, পরিবেশ অশান্ত করতে এবং মবসৃষ্টি করে শান্তি প্রিয় মানুষদের অশান্তিতে ফেলতে হান্নান ও যুবলীগ নেতা দিপুর পরিকল্পনাকে গ্রামের মানুষ কখনও বাস্তবায়ন হতে দিবে না।গ্রামের সবাই মিলে তাদেরকে প্রতিহত করবো এবং তার সহযোগিদেরকেও ছাড় দেওয়া হবে না।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button